দিনাজপুরের খানসামা উপজেলায় মাদার দরগা দারুল হিকমা নূরানী মডেল মাদ্রাসায় বৃত্তি পরীক্ষার্থীদের সনদ বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ কারী মো. রমজান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মুফতি মো. আল আমিন সাইফী। অনুষ্ঠানে কৃতি বৃত্তি পরীক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের পড়াশোনা, নৈতিক শিক্ষা ও ভবিষ্যৎ গঠনে অভিভাবকদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করলেই হবে না, তাদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধেও গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশে নিয়মিত পড়াশোনার পাশাপাশি পরিবারের পক্ষ থেকে যথাযথ নজরদারি, উৎসাহ ও সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠানে কৃতি পরীক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বক্তারা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও জীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিক মূল্যবোধ চর্চার আহ্বান জানান।
রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

মতামত