শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
উত্তরের চোখ

মূল পাতা

বাংলাদেশ

বাকেরগঞ্জে

জেলে পরিবারের মধ্যে ভিজিএফের চাল বিতরণ উদ্বোধন

বরিশালের বাকেরগঞ্জ পৌরসভায় মা ইলিশ আহরণে বিরত থাকা জেলে পরিবারের মধ্যে অক্টোবর ২০২৬ মাসের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। এতে সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল।

প্রধান অতিথির বক্তব্যে এমপি আবুল হোসেন খান বলেন, মা ইলিশের প্রজনন ও উৎপাদন বৃদ্ধিতে নির্ধারিত সময়ে মাছ ধরা থেকে বিরত থাকা জরুরি। এ সময়ে জেলেদের জীবিকা নির্বাহে সহায়তা দিতে সরকার ভিজিএফের চাল বিতরণ করছে। তিনি সরকারি নিষেধাজ্ঞা মেনে চলা এবং প্রকৃত জেলেদের মধ্যে সুষ্ঠুভাবে সহায়তা বিতরণ নিশ্চিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) অভ্রজ্যোতি বড়াল, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জেলে পরিবারের মধ্যে ভিজিএফের চাল বিতরণ উদ্বোধন
0:00 0:00
1.0x
উত্তরের চোখ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

জেলে পরিবারের মধ্যে ভিজিএফের চাল বিতরণ উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

বরিশালের বাকেরগঞ্জ পৌরসভায় মা ইলিশ আহরণে বিরত থাকা জেলে পরিবারের মধ্যে অক্টোবর ২০২৬ মাসের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। এতে সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল।

প্রধান অতিথির বক্তব্যে এমপি আবুল হোসেন খান বলেন, মা ইলিশের প্রজনন ও উৎপাদন বৃদ্ধিতে নির্ধারিত সময়ে মাছ ধরা থেকে বিরত থাকা জরুরি। এ সময়ে জেলেদের জীবিকা নির্বাহে সহায়তা দিতে সরকার ভিজিএফের চাল বিতরণ করছে। তিনি সরকারি নিষেধাজ্ঞা মেনে চলা এবং প্রকৃত জেলেদের মধ্যে সুষ্ঠুভাবে সহায়তা বিতরণ নিশ্চিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) অভ্রজ্যোতি বড়াল, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

উত্তরের চোখ

সম্পাদক: বাদশাহ ওসমানী 
প্রকাশক: মো: জসিম উদ্দিন

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত উত্তরের চোখ