সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
উত্তরের চোখ

তারকা সংবাদ

তিন বছর অপেক্ষার পর যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী

একসময় ঢালিউডের জনপ্রিয় নায়িকাদের অন্যতম ছিলেন মৌসুমী। দীর্ঘ অভিনয়জীবনে উপহার দিয়েছেন অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা। তবে কয়েক বছর ধরে বড়পর্দায় অনিয়মিত এই অভিনেত্রী। ২০২৩ সালের মাঝামাঝি থেকে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তিনি।  সেখানে মেয়ে ফাইজার পড়াশোনার পাশাপাশি অসুস্থ মায়ের চিকিৎসা ও দেখভাল করছেন। এবার যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের পথে আরও এক ধাপ এগোলেন এই অভিনেত্রী। তিন বছর অপেক্ষার পর পেয়েছেন দেশটির গ্রিন কার্ড। শনিবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে নিজেই এ সুখবর জানিয়েছেন মৌসুমী। যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড দেশটিতে স্থায়ীভাবে বসবাস ও কাজ করার অনুমতি দেয়। এত দিন সেখানে অবস্থান করলেও স্থায়ীভাবে বসবাসের অনুমতি ছিল না মৌসুমীর। গ্রিন কার্ড পাওয়ার মধ্য দিয়ে সেই অপেক্ষার অবসান হয়েছে তার।  এদিকে, যুক্তরাষ্ট্রে থাকলেও অভিনয় থেকে পুরোপুরি সরে যাননি এই অভিনেত্রী। কিছুদিন আগে নতুন একটি সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। সিনেমাটির নাম ‘আ বিউটিফুল লাই’।

তিন বছর অপেক্ষার পর যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী