চোখেমুখে হাসি, কথায় কথায় খুনসুটি—চিত্রনায়িকা পরীমণির জমকালো জন্মদিনের আয়োজনে অভিনেতা সজল নূরের সঙ্গে আনন্দঘন মুহূর্তগুলো নজর কেড়েছে সবার। পরীর বিশেষ দিনে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন জনপ্রিয় এই অভিনেতা। আর সেখানেই দুজনকে দেখা যায় হাসি-ঠাট্টায় মেতে উঠতে।
শনিবার (২৪ অক্টোবর) ছিল পরীমণির জন্মদিন। প্রতি বছরের মতো এবারও বিশেষ দিনটি কাছের বন্ধু, সহকর্মী ও সাংবাদিকদের সঙ্গে জমকালো আয়োজনে উদযাপন করেন তিনি। তবে এবারের আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল শিউলি ফুলের সাজ। ফুলের সৌরভ আর নান্দনিকতায় জন্মদিনের ভেন্যুতে তৈরি হয়েছিল এক অন্য রকম আবহ।
অনুষ্ঠানের সিঁড়িজুড়ে বিছিয়ে রাখা হয়েছিল শিউলি ফুল। শুধু আয়োজনেই নয়, নিজের সাজেও শিউলির ছোঁয়া রেখেছিলেন পরীমণি। শিউলি ফুলের নকশা করা শাড়িতে সেজে জন্মদিনের সন্ধ্যায় হাজির হন এই অভিনেত্রী। যেন শরতের স্নিগ্ধতাকে নিজের মতো করে ধারণ করেছিলেন তিনি।
কেন শিউলি ফুলকে বেছে নিলেন জন্মদিনের থিম হিসেবে? পরীমণি জানান, অক্টোবরের ফুল হিসেবে শিউলির কথাই প্রথম তাঁর মনে এসেছিল। সেই ভাবনা থেকেই পুরো আয়োজন সাজানোর পরিকল্পনা করেন তিনি।
এ প্রসঙ্গে পরীমণি বলেন, ‘শিউলি ফুলের কথা মাথায় রেখেই এটা করেছি। ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছিলাম, কেউ আমাকে অনেকগুলো শিউলি ফুল এনে দাও। কিন্তু এটা আসলে সম্ভবও না। এই ফুল চার-পাঁচ ঘণ্টাও ঠিক রাখা যায় না।’
একজন ভক্ত চট্টগ্রাম থেকে বিমানে করে শিউলি ফুল পাঠিয়েছেন বলেও জানান পরী। তবে সব ফুল ব্যবহার করা সম্ভব হয়নি তাঁর। পুরো আয়োজনকে শিউলি ফুলের বাগানে পরিণত করার ইচ্ছা থাকলেও বাস্তবতার কারণে তা সম্ভব হয়নি। তাই নিজেই শিউলি ফুলের মতো করে সেজেছেন বলে জানান এই অভিনেত্রী।
জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আবেগাপ্লুত পরীমণি তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘শুরু থেকেই সবাই আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছেন, পাশে থেকেছেন, আশীর্বাদ করেছেন; সবকিছু ছাপিয়ে আমাকে ভালোবেসেছেন, সেই ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ।’
পরীমণি ও সজল নূরের বন্ধুত্ব অবশ্য নতুন নয়। ২০১৫ সালে একটি অনুষ্ঠানে একসঙ্গে নাচ করেছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সজল ও চিত্রনায়িকা পরীমণি। দুই ভিন্ন পর্দার তারকা হলেও তাঁদের মধ্যে রয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।
পরে ২০১৯ সালে ওয়েব সিরিজ ‘পাফ ড্যাডি’তে জুটি বেঁধে অভিনয় করেন তাঁরা। সেই কাজের মধ্য দিয়ে পর্দায়ও একসঙ্গে দেখা যায় এই দুই তারকাকে।
রোববার, ২৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

মতামত