সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
উত্তরের চোখ

মূল পাতা

আর্কাইভ

উৎসবমুখর পরিবেশে ইকরচালি ডিগ্রি কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

রংপুরের তারাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ইকরচালি ডিগ্রি কলেজে উৎসবমুখর পরিবেশে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

কলেজের অধ্যক্ষ মশিউর রহমান মৃদুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইকরচালি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এ কে এম সাইফুল ইসলাম।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মশিউর রহমান মৃদুল নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, উচ্চমাধ্যমিক স্তর শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন ও ক্যারিয়ার গঠনের গুরুত্বপূর্ণ সময়। মেধা, শ্রম ও নিয়মিত অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করতে হবে।

বিশেষ অতিথি এ কে এম সাইফুল ইসলাম বলেন, মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে শিক্ষার্থীরা উচ্চমাধ্যমিকের নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। সময়নিষ্ঠতা, নৈতিকতা ও সঠিক লক্ষ্য নিয়ে এগিয়ে গেলে সফলতা অর্জন সম্ভব। 

অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা পর্ষদের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে শিক্ষকরা নবীন শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম, শ্রেণিকক্ষের নিয়মকানুন ও পরীক্ষাপদ্ধতি সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

নবীনদের ফুল দিয়ে বরণ ও আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে দুপুরে এ আয়োজনের সমাপ্তি হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

উৎসবমুখর পরিবেশে ইকরচালি ডিগ্রি কলেজে নবীন বরণ অনুষ্ঠিত
0:00 0:00
1.0x
উত্তরের চোখ

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

উৎসবমুখর পরিবেশে ইকরচালি ডিগ্রি কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রংপুরের তারাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ইকরচালি ডিগ্রি কলেজে উৎসবমুখর পরিবেশে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

কলেজের অধ্যক্ষ মশিউর রহমান মৃদুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইকরচালি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এ কে এম সাইফুল ইসলাম।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মশিউর রহমান মৃদুল নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, উচ্চমাধ্যমিক স্তর শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন ও ক্যারিয়ার গঠনের গুরুত্বপূর্ণ সময়। মেধা, শ্রম ও নিয়মিত অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করতে হবে।

বিশেষ অতিথি এ কে এম সাইফুল ইসলাম বলেন, মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে শিক্ষার্থীরা উচ্চমাধ্যমিকের নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। সময়নিষ্ঠতা, নৈতিকতা ও সঠিক লক্ষ্য নিয়ে এগিয়ে গেলে সফলতা অর্জন সম্ভব। 

অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা পর্ষদের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে শিক্ষকরা নবীন শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম, শ্রেণিকক্ষের নিয়মকানুন ও পরীক্ষাপদ্ধতি সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

নবীনদের ফুল দিয়ে বরণ ও আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে দুপুরে এ আয়োজনের সমাপ্তি হয়।

উত্তরের চোখ

সম্পাদক: বাদশাহ ওসমানী 
প্রকাশক: মো: জসিম উদ্দিন

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত উত্তরের চোখ