সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
উত্তরের চোখ

মূল পাতা

আর্কাইভ

দিনাজপুরের খানসামায়

গ্রীষ্মকালীন শিম চাষে কৃষকদের উৎসাহিত করতে মাঠ দিবস

দিনাজপুরের খানসামা উপজেলায় গ্রীষ্মকালীন শিম চাষে কৃষকদের উৎসাহিত করতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের খরিপ-২ মৌসুমে দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প (প্রথম সংশোধিত)-এর আওতায় স্থাপিত গ্রীষ্মকালীন শিম প্রদর্শনীর অংশ হিসেবে এ মাঠ দিবস আয়োজন করা হয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে খানসামা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের ছিট আলোকডিহি ডাক্তারপাড়া এলাকায় ছাতিয়ানগড় টেকসই কৃষি উন্নয়ন কৃষক গ্রুপের মাঠে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

মাঠ দিবসে গ্রীষ্মকালীন শিম চাষের সম্ভাবনা, চাষাবাদ পদ্ধতি, পরিচর্যা, রোগবালাই দমন এবং উৎপাদন ও বাজারজাতকরণ বিষয়ে কৃষকদের বিভিন্ন পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি প্রদর্শনী প্লটের শিম চাষের অগ্রগতি ও ফলন নিয়েও আলোচনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খানসামা উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আদুরী তমা, সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মমিনুল বিন আমিন ও যদুনাথ রায়। এছাড়া স্থানীয় কৃষক-কৃষাণীরাও মাঠ দিবসে অংশ নেন।

কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, গ্রীষ্মকালীন শিম চাষ সম্প্রসারণের মাধ্যমে কৃষকদের বিকল্প ও লাভজনক ফসল উৎপাদনে উৎসাহিত করা হচ্ছে। প্রদর্শনী প্লটের সফলতা দেখে স্থানীয় কৃষকদের মধ্যে এ ফসল চাষে আগ্রহ আরও বাড়বে বলে আশা করছেন তারা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গ্রীষ্মকালীন শিম চাষে কৃষকদের উৎসাহিত করতে মাঠ দিবস
0:00 0:00
1.0x
উত্তরের চোখ

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

গ্রীষ্মকালীন শিম চাষে কৃষকদের উৎসাহিত করতে মাঠ দিবস

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দিনাজপুরের খানসামা উপজেলায় গ্রীষ্মকালীন শিম চাষে কৃষকদের উৎসাহিত করতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের খরিপ-২ মৌসুমে দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প (প্রথম সংশোধিত)-এর আওতায় স্থাপিত গ্রীষ্মকালীন শিম প্রদর্শনীর অংশ হিসেবে এ মাঠ দিবস আয়োজন করা হয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে খানসামা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের ছিট আলোকডিহি ডাক্তারপাড়া এলাকায় ছাতিয়ানগড় টেকসই কৃষি উন্নয়ন কৃষক গ্রুপের মাঠে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

মাঠ দিবসে গ্রীষ্মকালীন শিম চাষের সম্ভাবনা, চাষাবাদ পদ্ধতি, পরিচর্যা, রোগবালাই দমন এবং উৎপাদন ও বাজারজাতকরণ বিষয়ে কৃষকদের বিভিন্ন পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি প্রদর্শনী প্লটের শিম চাষের অগ্রগতি ও ফলন নিয়েও আলোচনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খানসামা উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আদুরী তমা, সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মমিনুল বিন আমিন ও যদুনাথ রায়। এছাড়া স্থানীয় কৃষক-কৃষাণীরাও মাঠ দিবসে অংশ নেন।

কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, গ্রীষ্মকালীন শিম চাষ সম্প্রসারণের মাধ্যমে কৃষকদের বিকল্প ও লাভজনক ফসল উৎপাদনে উৎসাহিত করা হচ্ছে। প্রদর্শনী প্লটের সফলতা দেখে স্থানীয় কৃষকদের মধ্যে এ ফসল চাষে আগ্রহ আরও বাড়বে বলে আশা করছেন তারা।

উত্তরের চোখ

সম্পাদক: বাদশাহ ওসমানী 
প্রকাশক: মো: জসিম উদ্দিন

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত উত্তরের চোখ