রংপুরের তারাগঞ্জে সার ডিলার নিয়োগ সংক্রান্ত কোনো তথ্যই তাঁর কাছে নেই বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা ধীবা রানী রায়।
সার ডিলার নিয়োগের জন্য উপজেলার পাঁচটি ইউনিয়নে মোট কতজন আবেদনকারী ছিলেন এবং ইউনিয়নভিত্তিক কতজন আবেদনকারীর চূড়ান্ত তালিকা জেলা পর্যায়ে পাঠানো হয়েছে—এ সংক্রান্ত তথ্য ও তালিকা চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা ধীবা রানী রায় বলেন, ‘এ সংক্রান্ত কোনো তথ্যই আমার কাছে নেই।
তিনি জানান, আবেদনকারীদের যাচাই-বাছাই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সেখান থেকেই সংশ্লিষ্ট কাগজপত্র বস্তাবন্দি করে জেলা পর্যায়ে পাঠানো হয়েছে।
তবে সার ডিলার নিয়োগ প্রক্রিয়ায় আবেদনকারীর সংখ্যা, ইউনিয়নভিত্তিক চূড়ান্ত তালিকা এবং যাচাই-বাছাইয়ের নথি সম্পর্কে উপজেলা কৃষি কার্যালয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তা।
রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

মতামত