সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
উত্তরের চোখ

মূল পাতা

আর্কাইভ

কাহারোল

স্বাস্থ্য কমপ্লেক্সে ডিজিটাল এক্স-রে মেশিন উদ্বোধন

দিনাজপুরের কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন স্থাপিত ডিজিটাল এক্স-রে মেশিনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে হাসপাতাল চত্বরে মেশিনটির উদ্বোধন করেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও দিনাজপুর-১ (কাহারোল-বীরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম।

এ সময় তিনি বলেন, ডিজিটাল এক্স-রে মেশিন না থাকায় এতদিন রোগীদের বাইরে গিয়ে বেশি খরচে এ সেবা নিতে হতো। এখন থেকে সরকারি নির্ধারিত ফিতে কাহারোল স্বাস্থ্য কমপ্লেক্স থেকেই এ সেবা পাওয়া যাবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান। তিনি জানান, সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২০০ টাকা সরকারি ফিতে ডিজিটাল এক্স-রে সেবা নেওয়া যাবে।

এ সময় কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ মোকলেদা খাতুন মীম, হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা (বাদশা), সাধারণ সম্পাদক প্রভাষক শামীম আলী এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনের আগে সংসদ সদস্য হাসপাতাল পরিদর্শন করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

স্বাস্থ্য কমপ্লেক্সে ডিজিটাল এক্স-রে মেশিন উদ্বোধন
0:00 0:00
1.0x
উত্তরের চোখ

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

স্বাস্থ্য কমপ্লেক্সে ডিজিটাল এক্স-রে মেশিন উদ্বোধন

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দিনাজপুরের কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন স্থাপিত ডিজিটাল এক্স-রে মেশিনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে হাসপাতাল চত্বরে মেশিনটির উদ্বোধন করেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও দিনাজপুর-১ (কাহারোল-বীরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম।

এ সময় তিনি বলেন, ডিজিটাল এক্স-রে মেশিন না থাকায় এতদিন রোগীদের বাইরে গিয়ে বেশি খরচে এ সেবা নিতে হতো। এখন থেকে সরকারি নির্ধারিত ফিতে কাহারোল স্বাস্থ্য কমপ্লেক্স থেকেই এ সেবা পাওয়া যাবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান। তিনি জানান, সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২০০ টাকা সরকারি ফিতে ডিজিটাল এক্স-রে সেবা নেওয়া যাবে।

এ সময় কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ মোকলেদা খাতুন মীম, হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা (বাদশা), সাধারণ সম্পাদক প্রভাষক শামীম আলী এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনের আগে সংসদ সদস্য হাসপাতাল পরিদর্শন করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

উত্তরের চোখ

সম্পাদক: বাদশাহ ওসমানী 
প্রকাশক: মো: জসিম উদ্দিন

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত উত্তরের চোখ