সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
উত্তরের চোখ

মূল পাতা

আর্কাইভ

দিনাজপুরে ইন্টার্ন চিকিৎসকদের হামলার প্রতিবাদে ২৪ ঘন্টার কর্মবিরতি

ছবি:উত্তরের চোখ

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের উপর রোগীর স্বজনদের হামলার প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা আগামীকাল মঙ্গলবার বিকেল ৩ পর্যন্ত ২৪ ঘন্টা এই কর্মসূচি পালন করা হবে।

এদিকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির ফলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া রোগী ও তাদের স্বজনরা চরম বিপাকে পড়েছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) সকালে হাসপাতালের

মেডিসিন ওয়ার্ডের ব্লু ইউনিটে এক রোগীর স্বজন কর্তৃক মিড লেভেল ডাক্তার ও ইন্টার্ন ডাক্তার হামলার শিকার হন। এ সময় ইন্টার্ন চিকিৎসকদের সাহায্যে এগিয়ে আসা মেডিকেল শিক্ষার্থী ও অন্যান্য চিকিৎসকদের উপর পুলিশের সামনে পুনরায় হামলা করে ওই রোগীর স্বজনরা। এই হামলায় কর্তব্যরত ৫/৬ জন ইন্টার্ন চিকিৎসক আহত হন।

এ ঘটনার প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকরা ২৪ ঘন্টার কর্মবিরতি পালনের ঘোষণা দেয়। পাশাপাশি এ ঘটনার সাথে জড়িতদের শাস্তিসহ ৬ দফা দাবিতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বরাবর স্মারকলিপি দিয়েছেন তারা।

ইন্টার্ন চিকিৎসকদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে-দ্রুততম সময়ে দোষীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দৃশ্যমানভাবে নিশ্চিত করা,

স্বাস্থ্য সুরক্ষা আইন যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করা, রোগী প্রতি একজন অ্যাটেনডেন্টের বেশি প্রবেশে নিষেধাজ্ঞা ও ভিজিটর কার্ড চালু, হাসপাতালে ইউনিটভিত্তিক সার্বক্ষনিক পর্যাপ্ত পরিমাণ প্রশিক্ষিত আর্মড আনসার এবং পুলিশ সদস্য মোতায়েন ও পুলিশ বক্স স্থাপন,

চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতকল্পে ইমার্জেন্সি সাইরেন, সার্বক্ষনিক সিসি টিভি নিশ্চিতকরণ এবং নবম পে-স্কেল অনুপাতে বেতন কাঠামো দ্রুত সময়ে বাস্তবায়ন লক্ষ্যে হাসপাতাল পরিচালকের পক্ষ হতে মন্ত্রণালয়ে অবহিতকরণ।

এই ৬ দফা দাবি বাস্তবায়ন ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থাকল্পে ইন্টার্ন চিকিৎসকদের পক্ষ হতে আগামী ২৪ ঘন্টার কর্মবিরতি পালন করা হবে। এই সময়ের মধ্যে হামলাকারিদের বিরুদ্ধে ব্যবস্থা গৃহিত না হলে কর্মবিরতি বৃদ্ধিসহ কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে, স্মারকলিপিতে এমন হুশিয়ারি দেন ইন্টার্ন চিকিৎসকরা। 

এছাড়া আগামীকাল ২২ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে হাসপাতালের প্রধান ফটকের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করবেন ইন্টার্ন চিকিৎসকরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দিনাজপুরে ইন্টার্ন চিকিৎসকদের হামলার প্রতিবাদে ২৪ ঘন্টার কর্মবিরতি
0:00 0:00
1.0x
উত্তরের চোখ

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

দিনাজপুরে ইন্টার্ন চিকিৎসকদের হামলার প্রতিবাদে ২৪ ঘন্টার কর্মবিরতি

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের উপর রোগীর স্বজনদের হামলার প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা আগামীকাল মঙ্গলবার বিকেল ৩ পর্যন্ত ২৪ ঘন্টা এই কর্মসূচি পালন করা হবে।

এদিকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির ফলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া রোগী ও তাদের স্বজনরা চরম বিপাকে পড়েছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) সকালে হাসপাতালের

মেডিসিন ওয়ার্ডের ব্লু ইউনিটে এক রোগীর স্বজন কর্তৃক মিড লেভেল ডাক্তার ও ইন্টার্ন ডাক্তার হামলার শিকার হন। এ সময় ইন্টার্ন চিকিৎসকদের সাহায্যে এগিয়ে আসা মেডিকেল শিক্ষার্থী ও অন্যান্য চিকিৎসকদের উপর পুলিশের সামনে পুনরায় হামলা করে ওই রোগীর স্বজনরা। এই হামলায় কর্তব্যরত ৫/৬ জন ইন্টার্ন চিকিৎসক আহত হন।

এ ঘটনার প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকরা ২৪ ঘন্টার কর্মবিরতি পালনের ঘোষণা দেয়। পাশাপাশি এ ঘটনার সাথে জড়িতদের শাস্তিসহ ৬ দফা দাবিতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বরাবর স্মারকলিপি দিয়েছেন তারা।

ইন্টার্ন চিকিৎসকদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে-দ্রুততম সময়ে দোষীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দৃশ্যমানভাবে নিশ্চিত করা,

স্বাস্থ্য সুরক্ষা আইন যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করা, রোগী প্রতি একজন অ্যাটেনডেন্টের বেশি প্রবেশে নিষেধাজ্ঞা ও ভিজিটর কার্ড চালু, হাসপাতালে ইউনিটভিত্তিক সার্বক্ষনিক পর্যাপ্ত পরিমাণ প্রশিক্ষিত আর্মড আনসার এবং পুলিশ সদস্য মোতায়েন ও পুলিশ বক্স স্থাপন,

চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতকল্পে ইমার্জেন্সি সাইরেন, সার্বক্ষনিক সিসি টিভি নিশ্চিতকরণ এবং নবম পে-স্কেল অনুপাতে বেতন কাঠামো দ্রুত সময়ে বাস্তবায়ন লক্ষ্যে হাসপাতাল পরিচালকের পক্ষ হতে মন্ত্রণালয়ে অবহিতকরণ।

এই ৬ দফা দাবি বাস্তবায়ন ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থাকল্পে ইন্টার্ন চিকিৎসকদের পক্ষ হতে আগামী ২৪ ঘন্টার কর্মবিরতি পালন করা হবে। এই সময়ের মধ্যে হামলাকারিদের বিরুদ্ধে ব্যবস্থা গৃহিত না হলে কর্মবিরতি বৃদ্ধিসহ কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে, স্মারকলিপিতে এমন হুশিয়ারি দেন ইন্টার্ন চিকিৎসকরা। 

এছাড়া আগামীকাল ২২ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে হাসপাতালের প্রধান ফটকের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করবেন ইন্টার্ন চিকিৎসকরা।

উত্তরের চোখ

সম্পাদক: বাদশাহ ওসমানী 
প্রকাশক: মো: জসিম উদ্দিন

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত উত্তরের চোখ