রোববার, ১৮ অক্টোবর ২০২৬
উত্তরের চোখ

মূল পাতা

সাহিত্য

নজরুল বর্ষে প্রকাশিত হচ্ছে শাম্মী তুলতুলের ‘ছোটদের নজরুল’

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ঘোষিত ‘নজরুল বর্ষ ২০২৬’ উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে কথাসাহিত্যিক ও শিশুসাহিত্যিক শাম্মী তুলতুলের নতুন প্রবন্ধের বই ‘ছোটদের নজরুল’।

ইতোমধ্যে বইটির অফিশিয়াল প্রচ্ছদ প্রকাশিত হয়েছে। প্রচ্ছদ করেছেন সোহানুর রহমান অনন্ত। বইটি প্রকাশ করছে দেশের শীর্ষস্থানীয় প্রকাশনা সংস্থা বইপত্র প্রকাশন। এর প্রকাশক মাহবুবুর রহমান বাবু।

শিশু-কিশোরদের কাছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও ভাবনাকে সহজভাবে তুলে ধরার লক্ষ্যেই বইটি লেখা হয়েছে বলে জানা গেছে। নজরুলকে নিয়ে এটি শাম্মী তুলতুলের দ্বিতীয় বই।

বইটি নিয়ে লেখক শাম্মী তুলতুল বলেন, “তথ্যভিত্তিক বই লেখা খুব পরিশ্রমের, আর বাচ্চাদের বই মানে লেখাতে আরও বিশেষ নজর দিতে হয়।” তিনি জানান, সবকিছু ঠিক থাকলে এবং আল্লাহর রহমত হলে বইটি প্রকাশিত হবে।

নতুন বইয়ের প্রকাশক ও প্রকাশনা প্রতিষ্ঠানকে নিয়েও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শাম্মী তুলতুল। তিনি বলেন, “আমার নতুন প্রকাশকের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। তিনি আমাকে স্পেশাল সুযোগ দিয়েছেন। খুব জলদি চুক্তি সম্পন্ন হবে।”

শাম্মী তুলতুল বাংলাদেশের পরিচিত কথাসাহিত্যিক ও শিশুসাহিত্যিক। দেশের প্রথম সারির বিভিন্ন পত্রিকায় লেখালেখির পাশাপাশি দেশ ও আন্তর্জাতিক অঙ্গনেও তিনি পরিচিতি অর্জন করেছেন। বাংলাদেশ ও ভারত মিলিয়ে এ পর্যন্ত তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ১৭টি।

‘নজরুল বর্ষ ২০২৬’-কে সামনে রেখে ‘ছোটদের নজরুল’ প্রকাশের উদ্যোগকে তাঁর সাহিত্যিক পথচলার একটি উল্লেখযোগ্য সংযোজন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

নতুন বইটির জন্য পাঠক, শুভাকাঙ্ক্ষী ও সাহিত্যপ্রেমীদের কাছে দোয়া চেয়েছেন শাম্মী তুলতুল।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নজরুল বর্ষে প্রকাশিত হচ্ছে শাম্মী তুলতুলের ‘ছোটদের নজরুল’
0:00 0:00
1.0x
উত্তরের চোখ

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

নজরুল বর্ষে প্রকাশিত হচ্ছে শাম্মী তুলতুলের ‘ছোটদের নজরুল’

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ঘোষিত ‘নজরুল বর্ষ ২০২৬’ উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে কথাসাহিত্যিক ও শিশুসাহিত্যিক শাম্মী তুলতুলের নতুন প্রবন্ধের বই ‘ছোটদের নজরুল’।

ইতোমধ্যে বইটির অফিশিয়াল প্রচ্ছদ প্রকাশিত হয়েছে। প্রচ্ছদ করেছেন সোহানুর রহমান অনন্ত। বইটি প্রকাশ করছে দেশের শীর্ষস্থানীয় প্রকাশনা সংস্থা বইপত্র প্রকাশন। এর প্রকাশক মাহবুবুর রহমান বাবু।

শিশু-কিশোরদের কাছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও ভাবনাকে সহজভাবে তুলে ধরার লক্ষ্যেই বইটি লেখা হয়েছে বলে জানা গেছে। নজরুলকে নিয়ে এটি শাম্মী তুলতুলের দ্বিতীয় বই।

বইটি নিয়ে লেখক শাম্মী তুলতুল বলেন, “তথ্যভিত্তিক বই লেখা খুব পরিশ্রমের, আর বাচ্চাদের বই মানে লেখাতে আরও বিশেষ নজর দিতে হয়।” তিনি জানান, সবকিছু ঠিক থাকলে এবং আল্লাহর রহমত হলে বইটি প্রকাশিত হবে।

নতুন বইয়ের প্রকাশক ও প্রকাশনা প্রতিষ্ঠানকে নিয়েও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শাম্মী তুলতুল। তিনি বলেন, “আমার নতুন প্রকাশকের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। তিনি আমাকে স্পেশাল সুযোগ দিয়েছেন। খুব জলদি চুক্তি সম্পন্ন হবে।”

শাম্মী তুলতুল বাংলাদেশের পরিচিত কথাসাহিত্যিক ও শিশুসাহিত্যিক। দেশের প্রথম সারির বিভিন্ন পত্রিকায় লেখালেখির পাশাপাশি দেশ ও আন্তর্জাতিক অঙ্গনেও তিনি পরিচিতি অর্জন করেছেন। বাংলাদেশ ও ভারত মিলিয়ে এ পর্যন্ত তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ১৭টি।

‘নজরুল বর্ষ ২০২৬’-কে সামনে রেখে ‘ছোটদের নজরুল’ প্রকাশের উদ্যোগকে তাঁর সাহিত্যিক পথচলার একটি উল্লেখযোগ্য সংযোজন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

নতুন বইটির জন্য পাঠক, শুভাকাঙ্ক্ষী ও সাহিত্যপ্রেমীদের কাছে দোয়া চেয়েছেন শাম্মী তুলতুল।

উত্তরের চোখ

সম্পাদক: বাদশাহ ওসমানী 
প্রকাশক: মো: জসিম উদ্দিন

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত উত্তরের চোখ