গোপালগঞ্জ শহরে বাস থেকে নেমে রিকশার জন্য অপেক্ষা করছিলেন এক নারী। সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালাতেই পাওয়া গেল ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা। এ ঘটনায় নাজমা খানম (৩৫) নামে ওই নারীকে আটক করেছে এসআরবি-৬।
রোববার (২৫ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে গোপালগঞ্জ শহরের পুলিশ লাইনসংলগ্ন বাসস্ট্যান্ড এলাকায় আদি ঘোষ পূজা মিষ্টি ভান্ডারের সামনে এ অভিযান চালানো হয়।
এসআরবি-৬ সূত্রে জানা যায়, আটক নাজমা খানম গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর গ্রামের খোরশেদ সিকদারের মেয়ে।
ভাটিয়াপাড়া এসআরবি-৬-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এসআরবি-৬-এর তথ্য অনুযায়ী, নাজমা খানম ঢাকা থেকে সায়েদাবাদ বাসস্ট্যান্ড হয়ে একটি পরিবহনে গোপালগঞ্জে আসেন। বাস থেকে নেমে কাপড় বহনের একটি ব্যাগ নিয়ে রিকশার জন্য অপেক্ষা করছিলেন তিনি।
এ সময় সন্দেহ হলে তাঁর ব্যাগে তল্লাশি চালানো হয়। পরে ব্যাগের ভেতর থেকে ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এরপর তাঁকে আটক করে অভিযানকারী দল।
এসআরবি-৬ জানায়, এ ঘটনায় আটক নারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

মতামত