প্রিন্ট এর তারিখ : ২৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬
বাস থেকে নেমে রিকশার অপেক্ষা, ব্যাগে মিলল সাড়ে ৭ কেজি গাঁজা
বাদল শেখ, গোপালগঞ্জ প্রতিনিধি ||
গোপালগঞ্জ শহরে বাস থেকে নেমে রিকশার জন্য অপেক্ষা করছিলেন এক নারী। সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালাতেই পাওয়া গেল ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা। এ ঘটনায় নাজমা খানম (৩৫) নামে ওই নারীকে আটক করেছে এসআরবি-৬।রোববার (২৫ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে গোপালগঞ্জ শহরের পুলিশ লাইনসংলগ্ন বাসস্ট্যান্ড এলাকায় আদি ঘোষ পূজা মিষ্টি ভান্ডারের সামনে এ অভিযান চালানো হয়।এসআরবি-৬ সূত্রে জানা যায়, আটক নাজমা খানম গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর গ্রামের খোরশেদ সিকদারের মেয়ে।ভাটিয়াপাড়া এসআরবি-৬-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এসআরবি-৬-এর তথ্য অনুযায়ী, নাজমা খানম ঢাকা থেকে সায়েদাবাদ বাসস্ট্যান্ড হয়ে একটি পরিবহনে গোপালগঞ্জে আসেন। বাস থেকে নেমে কাপড় বহনের একটি ব্যাগ নিয়ে রিকশার জন্য অপেক্ষা করছিলেন তিনি।এ সময় সন্দেহ হলে তাঁর ব্যাগে তল্লাশি চালানো হয়। পরে ব্যাগের ভেতর থেকে ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এরপর তাঁকে আটক করে অভিযানকারী দল।এসআরবি-৬ জানায়, এ ঘটনায় আটক নারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: জসিম উদ্দিন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত উত্তরের চোখ