কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের হিলাল নগর গ্রামে মাদক, চুরি ও ডাকাতি প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে এসব অপরাধ প্রতিরোধে গ্রামটির সাতটি সমাজের সমন্বয়ে ২১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) হিলাল নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গ্রামবাসীর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আলী নোয়াব।
সভায় বক্তব্য দেন চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) নুর নবী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জামাল উদ্দিন, ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল গফুর, অধ্যাপক আবদুল মন্নান, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক ওমর ফারুক মজুমদার, সমাজসেবক মো. আলম, অ্যাডভোকেট সোহাগ হোসেন মজুমদার, অধ্যাপক শাহজাহান, গুণবতী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মাওলানা আবদুল জলিল, সমাজসেবক নুর হোসেন, গ্রাম সর্দার আবদুর রউফ মজুমদার, ফয়েজুল্লাহ, ইউনুস, সৈয়দুজ্জামান ও সমাজসেবক আবুল কাসেম। সভায় পবিত্র কোরআন তিলাওয়াত করেন মাওলানা আবুল কাসেম।
বক্তারা বলেন, মাদকের বিস্তারে তরুণ সমাজের একটি অংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখনই মাদকের বিস্তার রোধে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে সমাজে এর নেতিবাচক প্রভাব আরও বাড়তে পারে। এ জন্য হিলাল নগরের সাতটি সমাজের তরুণদের মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, মাদক, চুরি ও ডাকাতি প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদের সচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করা প্রয়োজন।
সভা শেষে হিলাল নগরের সাতটি সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে মাদক, চুরি ও ডাকাতি প্রতিরোধে ২১ সদস্যের একটি কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়। স্থানীয় পর্যায়ে এসব অপরাধ প্রতিরোধে জনসচেতনতা তৈরি এবং সম্মিলিত উদ্যোগ জোরদার করাই কমিটির লক্ষ্য বলে সভায় জানানো হয়।
রোববার, ২৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

মতামত