বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
উত্তরের চোখ

মূল পাতা

সারাদেশ

বাকেরগঞ্জে

দুই অটোরিকশার চাপায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু, আটক ১

বরিশালের বাকেরগঞ্জে সড়ক পারাপারের সময় দুই অটোরিকশার চাপায় পিষ্ট হয়ে আব্দুল মন্নান মল্লিক (৬০) নামের এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

​বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাকেরগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড মডেল মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই ঘাতক একটি অটোরিকশা আটক করা সম্ভব হলেও অপরটি পালিয়ে যায়।

​নিহত আব্দুল মন্নান মল্লিক উপজেলার ১০নং গারুড়িয়া ইউনিয়নের জিনিয়া গ্রামের মৃত শামসুল হক মল্লিকের ছেলে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মডেল মসজিদ সংলগ্ন সড়ক পার হচ্ছিলেন তিনি এ সময় দ্রুতগতিতে আসা দুটি অটোরিকশা চাপা পড়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।​ঘটনার পর পর স্থানীয়দের সহায়তায় পুলিশ দুর্ঘটনায় জড়িত একটি অটোরিকশা আটক করলেও অন্যটি পালিয়ে যায় । 

​বাকেরগঞ্জ থানা পুলিশ জানায়, পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ না থাকায় ও বিনা ময়নাতদন্তে লাশ পাওয়ার আবেদন করায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দুই অটোরিকশার চাপায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু, আটক ১
0:00 0:00
1.0x
উত্তরের চোখ

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

দুই অটোরিকশার চাপায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু, আটক ১

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

বরিশালের বাকেরগঞ্জে সড়ক পারাপারের সময় দুই অটোরিকশার চাপায় পিষ্ট হয়ে আব্দুল মন্নান মল্লিক (৬০) নামের এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

​বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাকেরগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড মডেল মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই ঘাতক একটি অটোরিকশা আটক করা সম্ভব হলেও অপরটি পালিয়ে যায়।

​নিহত আব্দুল মন্নান মল্লিক উপজেলার ১০নং গারুড়িয়া ইউনিয়নের জিনিয়া গ্রামের মৃত শামসুল হক মল্লিকের ছেলে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মডেল মসজিদ সংলগ্ন সড়ক পার হচ্ছিলেন তিনি এ সময় দ্রুতগতিতে আসা দুটি অটোরিকশা চাপা পড়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।​ঘটনার পর পর স্থানীয়দের সহায়তায় পুলিশ দুর্ঘটনায় জড়িত একটি অটোরিকশা আটক করলেও অন্যটি পালিয়ে যায় । 

​বাকেরগঞ্জ থানা পুলিশ জানায়, পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ না থাকায় ও বিনা ময়নাতদন্তে লাশ পাওয়ার আবেদন করায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

উত্তরের চোখ

সম্পাদক: বাদশাহ ওসমানী 
প্রকাশক: মো: জসিম উদ্দিন

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত উত্তরের চোখ