কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় অভিযান চালিয়ে ৩৮ লাখ ৮৭ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ৩ নম্বর কালিকাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সোনাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, উপজেলার আমানগন্ডা বিওপির বিশেষ টহল দল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালায়। এ সময় সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনাপুর এলাকা থেকে ভারতীয় শাড়িগুলো জব্দ করা হয়।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সূত্র জানায়, জব্দ করা শাড়ির সর্বমোট সিজার মূল্য ৩৮ লাখ ৮৭ হাজার টাকা।
সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে বিজিবি।
জব্দ করা শাড়িগুলো বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে বলেও জানিয়েছে সীমান্তরক্ষী বাহিনী।
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

মতামত