শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
উত্তরের চোখ

মূল পাতা

সারাদেশ

ডেঙ্গু প্রতিরোধে নবাবগঞ্জে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে দিনাজপুরের নবাবগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাদুরিয়া ইউনিয়ন শাখা।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ৮ টায় উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের পারহরিনা গ্রামে জামায়াতে ইসলামীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অভিযানের অংশ হিসেবে পারহরিনা গ্রামের ড্রেন ব্যবস্থা পরিষ্কার এবং গ্রামের বিভিন্ন জায়গায় ড্রেনের ময়লা- আবর্জনা অপসারণের মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখা এবং মশার প্রজননস্থল কমানোর ব্যবস্থা করেন নেতাকর্মীরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভাদুরিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা আন্তাজ আলী, সেক্রেটারি মাওলানা সামছুল আলম, আঃ হাকিম, শ্রমিক কল্যানের শহিদুল ইসলাম সহ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী। ডেঙ্গুর ঝুঁকি কমাতে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ডেঙ্গু প্রতিরোধে নবাবগঞ্জে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান
0:00 0:00
1.0x
উত্তরের চোখ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে নবাবগঞ্জে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে দিনাজপুরের নবাবগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাদুরিয়া ইউনিয়ন শাখা।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ৮ টায় উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের পারহরিনা গ্রামে জামায়াতে ইসলামীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অভিযানের অংশ হিসেবে পারহরিনা গ্রামের ড্রেন ব্যবস্থা পরিষ্কার এবং গ্রামের বিভিন্ন জায়গায় ড্রেনের ময়লা- আবর্জনা অপসারণের মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখা এবং মশার প্রজননস্থল কমানোর ব্যবস্থা করেন নেতাকর্মীরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভাদুরিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা আন্তাজ আলী, সেক্রেটারি মাওলানা সামছুল আলম, আঃ হাকিম, শ্রমিক কল্যানের শহিদুল ইসলাম সহ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী। ডেঙ্গুর ঝুঁকি কমাতে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

উত্তরের চোখ

সম্পাদক: বাদশাহ ওসমানী 
প্রকাশক: মো: জসিম উদ্দিন

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত উত্তরের চোখ