রোববার, ১৮ অক্টোবর ২০২৬
উত্তরের চোখ

মূল পাতা

সারাদেশ

রংপুরের

তারাগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

তারাগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে রংপুরের তারাগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল।

মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায়  উপজেলা ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তারাগঞ্জ চৌপথী বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন ছাত্রদলের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি মহিউদ্দিন কাজল, সদস্য সচিব আখতারুজ্জামান শুভ, সাবেক নেতা মোস্তাফিজুর রহমান রুবেল এবং ছাত্রনেতা মেজবা, মাসুদ ও আলামিন।

বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশের স্থিতিশীলতা বিনষ্টের যে কোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে। তারা দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। কর্মসূচিতে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

তারাগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
0:00 0:00
1.0x
উত্তরের চোখ

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

তারাগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে রংপুরের তারাগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল।

মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায়  উপজেলা ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তারাগঞ্জ চৌপথী বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন ছাত্রদলের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি মহিউদ্দিন কাজল, সদস্য সচিব আখতারুজ্জামান শুভ, সাবেক নেতা মোস্তাফিজুর রহমান রুবেল এবং ছাত্রনেতা মেজবা, মাসুদ ও আলামিন।

বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশের স্থিতিশীলতা বিনষ্টের যে কোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে। তারা দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। কর্মসূচিতে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

উত্তরের চোখ

সম্পাদক: বাদশাহ ওসমানী 
প্রকাশক: মো: জসিম উদ্দিন

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত উত্তরের চোখ