মাদকমুক্ত ও সুস্থ-সুন্দর সমাজ গঠনে তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে দিনাজপুরের খানসামায় স্থানীয় তরুণ ও খেলোয়াড়দের মাঝে ফুটবল ও জার্সি/টি-শার্ট বিতরণ করা হয়েছে।
সম্প্রতি ২ নম্বর ভেড়ভেড়ী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এলাকার তরুণ ও স্থানীয় খেলোয়াড়দের মাঝে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। ব্যবসায়ী প্রতিষ্ঠান ‘স্বপ্ন ছোঁয়া টেলিকম অ্যান্ড ইলেকট্রনিক্স’-এর সৌজন্যে এ উদ্যোগ নেওয়া হয়।
উদ্যোক্তা মো. সবুজ হোসেন বলেন, “মাদককে না বলি, ক্রীড়াকে হ্যাঁ বলি”— এই প্রত্যয়কে সামনে রেখে যুবসমাজকে মাঠমুখী করা এবং খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এ উদ্যোগ। মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, তরুণরা খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত থাকলে তাদের মধ্যে শৃঙ্খলা, পারস্পরিক সহযোগিতা ও সুস্থ জীবনযাপনের মানসিকতা তৈরি হয়। তাই ভবিষ্যতেও এলাকার সামাজিক ও ক্রীড়া উন্নয়নমূলক কর্মকাণ্ডে সামর্থ্য অনুযায়ী পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
এ সময় এলাকার তরুণ ও স্থানীয় খেলোয়াড়দের খেলাধুলায় আরও উৎসাহিত করতে নিয়মিত মাঠে আসার এবং মাদকসহ সব ধরনের ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, উদ্যোক্তা মো. সবুজ হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ২ নম্বর ভেড়ভেড়ী ইউনিয়ন শাখার সহ-সমাজকল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

মতামত