রোববার, ১৮ অক্টোবর ২০২৬
উত্তরের চোখ

মূল পাতা

আর্কাইভ

দিনাজপুরের খানসামায়

অসুস্থ বককে বাঁচাতে এসিল্যান্ডের মানবিক উদ্যোগ,প্রশ্নের মুখে প্রাণিসম্পদ দপ্তর

 দিনাজপুরের খানসামায় সড়কের পাশে অসুস্থ অবস্থায় পড়ে থাকা একটি বকের চিকিৎসার ব্যবস্থা করতে গিয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা না পাওয়ার অভিযোগ উঠেছে। পরে বকটির চিকিৎসার জন্য পাশের উপজেলা বীরগঞ্জের প্রাণিসম্পদ কর্মকর্তার সহযোগিতা নেন খানসামা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস।  জানা যায়, গতকাল রবিবার বিকেলে সড়কের পাশে অসুস্থ একটি বক দেখতে পান খানসামা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস। বকটি উড়তে পারছিল না। বিষয়টি নজরে আসার পর তিনি সেটির চিকিৎসার উদ্যোগ নেন।  এ সময় খানসামা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানা গেছে। পরে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সাথে যোগাযোগ করে বকটির চিকিৎসার জন্য পাশের উপজেলা বীরগঞ্জের প্রাণিসম্পদ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেন এসিল্যান্ড। এরপর বকটিকে বীরগঞ্জে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সংশ্লিষ্টদের মাধ্যমে জানা গেছে, পরবর্তীতে বকটিকে শিংড়া জাতীয় উদ্যানে নিয়ে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হবে।  চিকিৎসায় সুস্থ হয়ে উঠলে সেটিকে সেখানে অবমুক্ত করা হবে। একটি অসুস্থ বন্যপ্রাণীকে রক্ষায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিজ উদ্যোগে চিকিৎসার ব্যবস্থা করায় স্থানীয়দের মধ্যে প্রশংসা দেখা দিয়েছে। একই সঙ্গে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সঙ্গে একাধিকবার যোগাযোগের পরও সাড়া না পাওয়ার বিষয়টি নিয়েও প্রশ্ন উঠেছে।  স্থানীয়দের মতে, বন্যপ্রাণীসহ অসুস্থ প্রাণীর জরুরি চিকিৎসার প্রয়োজন হলে সংশ্লিষ্ট দপ্তরের দ্রুত সাড়া দেওয়া প্রত্যাশিত। বিশেষ করে সরকারি দায়িত্বে থাকা কর্মকর্তার কাছে সহযোগিতা চেয়েও সাড়া না পাওয়ার অভিযোগটি খতিয়ে দেখা প্রয়োজন।   তবে এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু হায়দার আলী বলেন, “ওই সময় আমি ব্যস্ত থাকায় ফোনটি রিসিভ করতে পারিনি। তবে পরবর্তীতে সময় করে যোগাযোগ করে বিষয়টি সম্পর্কে জেনেছি এবং প্রয়োজনীয় সমাধানের ব্যবস্থা করা হয়েছে।”

#উত্তরেরচোখ #দিনাজপুর #খানসামা #প্রাণিসম্পদ #এসিল্যান্ড

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

অসুস্থ বককে বাঁচাতে এসিল্যান্ডের মানবিক উদ্যোগ,প্রশ্নের মুখে প্রাণিসম্পদ দপ্তর
0:00 0:00
1.0x
উত্তরের চোখ

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

অসুস্থ বককে বাঁচাতে এসিল্যান্ডের মানবিক উদ্যোগ,প্রশ্নের মুখে প্রাণিসম্পদ দপ্তর

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

 দিনাজপুরের খানসামায় সড়কের পাশে অসুস্থ অবস্থায় পড়ে থাকা একটি বকের চিকিৎসার ব্যবস্থা করতে গিয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা না পাওয়ার অভিযোগ উঠেছে। পরে বকটির চিকিৎসার জন্য পাশের উপজেলা বীরগঞ্জের প্রাণিসম্পদ কর্মকর্তার সহযোগিতা নেন খানসামা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস।  জানা যায়, গতকাল রবিবার বিকেলে সড়কের পাশে অসুস্থ একটি বক দেখতে পান খানসামা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস। বকটি উড়তে পারছিল না। বিষয়টি নজরে আসার পর তিনি সেটির চিকিৎসার উদ্যোগ নেন।  এ সময় খানসামা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানা গেছে। পরে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সাথে যোগাযোগ করে বকটির চিকিৎসার জন্য পাশের উপজেলা বীরগঞ্জের প্রাণিসম্পদ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেন এসিল্যান্ড। এরপর বকটিকে বীরগঞ্জে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সংশ্লিষ্টদের মাধ্যমে জানা গেছে, পরবর্তীতে বকটিকে শিংড়া জাতীয় উদ্যানে নিয়ে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হবে।  চিকিৎসায় সুস্থ হয়ে উঠলে সেটিকে সেখানে অবমুক্ত করা হবে। একটি অসুস্থ বন্যপ্রাণীকে রক্ষায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিজ উদ্যোগে চিকিৎসার ব্যবস্থা করায় স্থানীয়দের মধ্যে প্রশংসা দেখা দিয়েছে। একই সঙ্গে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সঙ্গে একাধিকবার যোগাযোগের পরও সাড়া না পাওয়ার বিষয়টি নিয়েও প্রশ্ন উঠেছে।  স্থানীয়দের মতে, বন্যপ্রাণীসহ অসুস্থ প্রাণীর জরুরি চিকিৎসার প্রয়োজন হলে সংশ্লিষ্ট দপ্তরের দ্রুত সাড়া দেওয়া প্রত্যাশিত। বিশেষ করে সরকারি দায়িত্বে থাকা কর্মকর্তার কাছে সহযোগিতা চেয়েও সাড়া না পাওয়ার অভিযোগটি খতিয়ে দেখা প্রয়োজন।   তবে এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু হায়দার আলী বলেন, “ওই সময় আমি ব্যস্ত থাকায় ফোনটি রিসিভ করতে পারিনি। তবে পরবর্তীতে সময় করে যোগাযোগ করে বিষয়টি সম্পর্কে জেনেছি এবং প্রয়োজনীয় সমাধানের ব্যবস্থা করা হয়েছে।”

উত্তরের চোখ

সম্পাদক: বাদশাহ ওসমানী 
প্রকাশক: মো: জসিম উদ্দিন

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত উত্তরের চোখ