কুমিল্লায় সেক্রেটারি পদ নিয়ে জামায়াতের দুই গ্রুপের বিরোধ, গাড়ি ভাঙচুর
কুমিল্লা নগরীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই গ্রুপের বিরোধের জেরে দলীয় কার্যালয়ের সামনে দলের সেক্রেটারি মাহাবুবুর রহমানের একটি গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা নগরীর গাংচর ফারুকী হাউসের সামনে এ ঘটনা ঘটে। তবে গাড়ি ভাঙচুরের পেছনে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, জামায়াতের সেক্রেটারি পদ নিয়ে দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটেছে। আমি বাইরে আছি। কুমিল্লা থেকে আমাদের অফিসার বিষয়টি জানালো। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক।
এদিকে, গাড়ি ভাঙচুরের বিষয়ে জামায়াতে ইসলামীর অফিসের সামনে উপস্থিত একাধিক নেতার বক্তব্য জানতে চাইলেও কেউ বক্তব্য দিতে রাজি হননি। এছাড়া ফোনে যোগাযোগ করলেও রিসিভ না করায় কারো বক্তব্য পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/এমআই