দুঃস্থ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণ করলেন: সমাজকল্যাণমন্ত্রী
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে দুঃস্থ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে নির্যাতিত, দুঃস্থ মহিলা ও শিশু কল্যাণ তহবিল থেকে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে এ আয়োজিত অনুষ্ঠানে এসব অনুদানের চেক বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেন, মাননীয় মন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়।অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সমাজের অসহায়, দুঃস্থ ও মেধাবী শিক্ষার্থী, নির্যাতিত নারী এবং সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়াতে সরকারের বিভিন্ন সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের অনুদানের মাধ্যমে অসহায় মানুষগুলো উপকৃত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি হচ্ছে।অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।