মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
উত্তরের চোখ

মূল পাতা

সারাদেশ

ছোট ভাইকে হত্যার অভিযোগে বড় ভাই গ্রেফতার

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ছোট ভাইকে  হত্যার অভিযোগে বড় ভাই গ্রেফতার

দিনাজপুরের বিরামপুরে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইকে  হত্যার অভিযোগে  এ.টি.এম. সামছুজ্জামান (৪৪) নামের এক বড় ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (৩ নভেম্বর) দিনাজপুর থেকে ঢাকাগামী একটি কোচে এসআরবি (SRB) সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে, গত ৫ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে কৃষ্টচাঁদপুর এলাকায় পারিবারিক বিষয় নিয়ে সামছুজ্জামান ও তার ছোট ভাই মুকুল হোসেনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ হয়। এ সময় বড় ভাইয়ের লাঠির আঘাতে অটোরিকশাচালক মুকুল (৩৮)।

অভিযুক্ত বড় ভাই এ.টি.এম. সামছুজ্জামান বিরামপুর কৃষ্ট চাঁদপুর চার নাম্বার ওয়ার্ডের মনিরুদ্দীনের ছেলে । বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫অক্টোবর সোমবার রাত নয়টার দিকে কৃষ্ণ চাঁদপুর এলাকায় ছোট ভাই মুকুল হোসেনের ধানের জমিতে বড় ভাই দেলোয়ার হোসেন (৫০) ও মেজো ভাই এটিএম শামসুজ্জামান মাস্টার (৪৫) ময়লা ফেলেন। ময়লা ফেলাকে কেন্দ্র করে ছোট ভাই মুকুল হোসেন বড় ভাইদের সঙ্গে তর্কে জড়ান। এসময় বড় ভাই ও মেজো ভাই মুকুল হোসেনকে কিল ঘুষি ও লাঠি দিয়ে আঘাত করেন। এতে ছোট ভাই মুকুল হোসেন বুকের ডান পাশে গুরুতর আঘাত পেয়ে জ্ঞান হারান।

পরে পরিবারের সদস্যরা তাকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার প্রস্তুতিকালে তার মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে চাইলে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রাজ্জাক বলেন , ছোট ভাইকে হত্যার অভিযোগে বড় ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে প্রেরণ করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ছোট ভাইকে হত্যার অভিযোগে বড় ভাই গ্রেফতার
0:00 0:00
1.0x
উত্তরের চোখ

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬


ছোট ভাইকে হত্যার অভিযোগে বড় ভাই গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

দিনাজপুরের বিরামপুরে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইকে  হত্যার অভিযোগে  এ.টি.এম. সামছুজ্জামান (৪৪) নামের এক বড় ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (৩ নভেম্বর) দিনাজপুর থেকে ঢাকাগামী একটি কোচে এসআরবি (SRB) সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে, গত ৫ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে কৃষ্টচাঁদপুর এলাকায় পারিবারিক বিষয় নিয়ে সামছুজ্জামান ও তার ছোট ভাই মুকুল হোসেনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ হয়। এ সময় বড় ভাইয়ের লাঠির আঘাতে অটোরিকশাচালক মুকুল (৩৮)।

অভিযুক্ত বড় ভাই এ.টি.এম. সামছুজ্জামান বিরামপুর কৃষ্ট চাঁদপুর চার নাম্বার ওয়ার্ডের মনিরুদ্দীনের ছেলে । বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫অক্টোবর সোমবার রাত নয়টার দিকে কৃষ্ণ চাঁদপুর এলাকায় ছোট ভাই মুকুল হোসেনের ধানের জমিতে বড় ভাই দেলোয়ার হোসেন (৫০) ও মেজো ভাই এটিএম শামসুজ্জামান মাস্টার (৪৫) ময়লা ফেলেন। ময়লা ফেলাকে কেন্দ্র করে ছোট ভাই মুকুল হোসেন বড় ভাইদের সঙ্গে তর্কে জড়ান। এসময় বড় ভাই ও মেজো ভাই মুকুল হোসেনকে কিল ঘুষি ও লাঠি দিয়ে আঘাত করেন। এতে ছোট ভাই মুকুল হোসেন বুকের ডান পাশে গুরুতর আঘাত পেয়ে জ্ঞান হারান।

পরে পরিবারের সদস্যরা তাকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার প্রস্তুতিকালে তার মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে চাইলে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রাজ্জাক বলেন , ছোট ভাইকে হত্যার অভিযোগে বড় ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে প্রেরণ করা হয়েছে।



উত্তরের চোখ

সম্পাদক: বাদশাহ ওসমানী 
প্রকাশক: মো: জসিম উদ্দিন

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত উত্তরের চোখ