গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মোড়ে চতুর্মুখী সংঘর্ষে শহিদুল ইসলাম (৩৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।নিহত শহিদুল ইসলাম কাশিয়ানী উপজেলার চরভাটপাড়া গ্রামের আমিন শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ভাটিয়াপাড়া মোড়ে উল্টোপথে মোড় ঘোরার সময় প্রথমে একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানটি সামনে দাঁড়িয়ে থাকা দোলা পরিবহনের একটি বাসকে ধাক্কা দেয়। পরে দোলা পরিবহনের বাসটি গিয়ে আরেকটি লোকাল বাসের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সময় পাশে থাকা ইঞ্জিনচালিত একটি ভ্যানগাড়ির চালক শহিদুল ইসলাম দোলা পরিবহনের বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে থানার এসআই মোঃ রাজিব ভ্যানচালক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনাটি কিছুক্ষণ আগে ঘটেছে। বিস্তারিত তথ্য সংগ্রহের পর পরে জানানো সম্ভব হবে।
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

মতামত