মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
উত্তরের চোখ

মূল পাতা

জাতীয়

বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ ১২ নম্বরে ঢাকা

বায়ুদূষণ (ফাইল ছবি)

বিশ্বজুড়ে বায়ুদূষণের তালিকায় আজ ১২তম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের ডেটা অনুযায়ী, ঢাকার বায়ুর মান বর্তমানে ১৪৯, যা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ক্যাটাগরির অন্তর্ভুক্ত।  

এদিকে তালিকার শীর্ষস্থানগুলোতে রয়েছে বেশ কিছু মেগাসিটি। এ তালিকায় ২৩৮ একিউআই স্কোর নিয়ে শীর্ষে অবস্থান করছে পাকিস্তানের লাহোর। এছাড়া ২১৪ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি এবং ১৮৮ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়।

তালিকায় অন্যান্য প্রধান শহরের মধ্যে চতুর্থ স্থানে রয়েছে ইরাকের বাগদাদ (১৬৯), পঞ্চম স্থানে পাকিস্তানের করাচি (১৬৬), ষষ্ঠ স্থানে ভারতের মুম্বাই (১৬৩), সপ্তম স্থানে মঙ্গোলিয়ার উলানবাটার (১৬২), অষ্টম স্থানে কঙ্গো প্রজাতন্ত্রের কিনশাসা (১৬১), নবম স্থানে কিরগিজস্তানের বিশকেক (১৬০) এবং দশম স্থানে রয়েছে ভারতের কলকাতা (১৫৮)। এছাড়া ১১তম অবস্থানে থাকা ইন্দোনেশিয়ার জাকার্তার স্কোর ১৫৩। 

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর ০-৫০ হলে ভালো, ৫১-১০০ হলে মাঝারি, ১০১-১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১-২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১-৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করা হয়। 

আবহাওয়া বায়ুদূষণ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ ১২ নম্বরে ঢাকা
0:00 0:00
1.0x
উত্তরের চোখ

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ ১২ নম্বরে ঢাকা

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

বিশ্বজুড়ে বায়ুদূষণের তালিকায় আজ ১২তম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের ডেটা অনুযায়ী, ঢাকার বায়ুর মান বর্তমানে ১৪৯, যা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ক্যাটাগরির অন্তর্ভুক্ত।  

এদিকে তালিকার শীর্ষস্থানগুলোতে রয়েছে বেশ কিছু মেগাসিটি। এ তালিকায় ২৩৮ একিউআই স্কোর নিয়ে শীর্ষে অবস্থান করছে পাকিস্তানের লাহোর। এছাড়া ২১৪ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি এবং ১৮৮ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়।

তালিকায় অন্যান্য প্রধান শহরের মধ্যে চতুর্থ স্থানে রয়েছে ইরাকের বাগদাদ (১৬৯), পঞ্চম স্থানে পাকিস্তানের করাচি (১৬৬), ষষ্ঠ স্থানে ভারতের মুম্বাই (১৬৩), সপ্তম স্থানে মঙ্গোলিয়ার উলানবাটার (১৬২), অষ্টম স্থানে কঙ্গো প্রজাতন্ত্রের কিনশাসা (১৬১), নবম স্থানে কিরগিজস্তানের বিশকেক (১৬০) এবং দশম স্থানে রয়েছে ভারতের কলকাতা (১৫৮)। এছাড়া ১১তম অবস্থানে থাকা ইন্দোনেশিয়ার জাকার্তার স্কোর ১৫৩। 

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর ০-৫০ হলে ভালো, ৫১-১০০ হলে মাঝারি, ১০১-১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১-২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১-৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করা হয়। 

উত্তরের চোখ

সম্পাদক: বাদশাহ ওসমানী 
প্রকাশক: মো: জসিম উদ্দিন

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত উত্তরের চোখ