দিনাজপুরের খানসামা উপজেলার ২নং ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বিএনপি নেতা মো. মেহরাজুল আলম সুফির নাম ঘোষণা করেছেন জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়া।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলার টংগুয়া হাসনাবাগ ফাযিল মাদ্রাসা প্রাঙ্গণে ভেড়ভেড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। সভায় হুইপের এ ঘোষণাকে ঘিরে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে আগ্রহ তৈরি হয়।
ভেড়ভেড়ী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও উপজেলা বিএনপির সদস্য মো. ফজলুল হকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর জেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক, খানসামা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. রবিউল আলম তুহিন; উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মোসলেম উদ্দিন সরকার; উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সদস্য সাইয়েদ আহমেদ সেলিম বুলবুল এবং সাবেক সাংগঠনিক সম্পাদক ও সদস্য মো. সফিকুল আলমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, গণমাধ্যমকর্মী, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

মতামত