সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
উত্তরের চোখ

মূল পাতা

সারাদেশ

এনায়েতপুরে যমুনা নদীতে নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্রের লা/শ উদ্ধার

সিরাজগঞ্জের এনায়েতপুরে বন্ধুদের সাথে ঘুরতে এসে যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ১৯ ঘণ্টা পর সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এনায়েতপুর স্পার বাঁধের দক্ষিণ এলাকা থেকে পুলিশ ও ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে।

​নিহত শিক্ষার্থীর নাম জিসান আহমেদ (২৩)। তিনি গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র ছিলেন। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সাহেবপাড়া মহল্লার আকবার আলীর একমাত্র ছেলে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার ঢাকা থেকে চার বন্ধু মিলে সিরাজগঞ্জের এনায়েতপুর স্পার বাঁধ এলাকায় ঘুরতে আসেন এবং স্থানীয় গোলামের হোটেলে খাবার খেতে যান। একপর্যায়ে তাঁরা যমুনা নদীতে গোসল করতে নামলে জিসান পানির স্রোতে তলিয়ে যান। জিসানকে ভেসে যেতে দেখে তাঁর বন্ধু ও স্থানীয় জেলেরা তাৎক্ষণিকভাবে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন।

​সংবাদ পেয়ে এনায়েতপুর থানা পুলিশ ও বেলকুচি ফায়ার সার্ভিস কর্মীরা রবিবার দিনভর উদ্ধার অভিযান চালান। পরবর্তীতে সোমবার সকালে রাজশাহী থেকে আগত বিশেষ ডুবুরি দলের সহায়তায় স্পার বাঁধের দক্ষিণ অংশ থেকে জিসানের নিথর দেহ উদ্ধার করা হয়।

​ঘটনাস্থল পরিদর্শন করেন সিরাজগঞ্জ পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)। এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

​এদিকে একমাত্র ছেলেকে হারিয়ে নিহতের স্বজনদের মাঝে নেমে এসেছে মাতম ও চরম শোকের ছায়া। মরদেহ গ্রহণের জন্য জিসানের স্বজনেরা এনায়েতপুর থানায় পৌঁছেছেন বলে জানান নিহতের চাচা জাহিদ আহম্মেদ শিমুল। আনন্দ ভ্রমণ মুহূর্তের মধ্যে এমন বিষাদময় পরিণতিতে রূপ নেওয়ায় স্থানীয় এলাকাতেও গভীর শোক প্রকাশ করা হচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

এনায়েতপুরে যমুনা নদীতে নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্রের লা/শ উদ্ধার
0:00 0:00
1.0x
উত্তরের চোখ

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

এনায়েতপুরে যমুনা নদীতে নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্রের লা/শ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

সিরাজগঞ্জের এনায়েতপুরে বন্ধুদের সাথে ঘুরতে এসে যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ১৯ ঘণ্টা পর সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এনায়েতপুর স্পার বাঁধের দক্ষিণ এলাকা থেকে পুলিশ ও ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে।

​নিহত শিক্ষার্থীর নাম জিসান আহমেদ (২৩)। তিনি গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র ছিলেন। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সাহেবপাড়া মহল্লার আকবার আলীর একমাত্র ছেলে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার ঢাকা থেকে চার বন্ধু মিলে সিরাজগঞ্জের এনায়েতপুর স্পার বাঁধ এলাকায় ঘুরতে আসেন এবং স্থানীয় গোলামের হোটেলে খাবার খেতে যান। একপর্যায়ে তাঁরা যমুনা নদীতে গোসল করতে নামলে জিসান পানির স্রোতে তলিয়ে যান। জিসানকে ভেসে যেতে দেখে তাঁর বন্ধু ও স্থানীয় জেলেরা তাৎক্ষণিকভাবে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন।

​সংবাদ পেয়ে এনায়েতপুর থানা পুলিশ ও বেলকুচি ফায়ার সার্ভিস কর্মীরা রবিবার দিনভর উদ্ধার অভিযান চালান। পরবর্তীতে সোমবার সকালে রাজশাহী থেকে আগত বিশেষ ডুবুরি দলের সহায়তায় স্পার বাঁধের দক্ষিণ অংশ থেকে জিসানের নিথর দেহ উদ্ধার করা হয়।

​ঘটনাস্থল পরিদর্শন করেন সিরাজগঞ্জ পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)। এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

​এদিকে একমাত্র ছেলেকে হারিয়ে নিহতের স্বজনদের মাঝে নেমে এসেছে মাতম ও চরম শোকের ছায়া। মরদেহ গ্রহণের জন্য জিসানের স্বজনেরা এনায়েতপুর থানায় পৌঁছেছেন বলে জানান নিহতের চাচা জাহিদ আহম্মেদ শিমুল। আনন্দ ভ্রমণ মুহূর্তের মধ্যে এমন বিষাদময় পরিণতিতে রূপ নেওয়ায় স্থানীয় এলাকাতেও গভীর শোক প্রকাশ করা হচ্ছে।

উত্তরের চোখ

সম্পাদক: বাদশাহ ওসমানী 
প্রকাশক: মো: জসিম উদ্দিন

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত উত্তরের চোখ