রোববার, ১৮ অক্টোবর ২০২৬
উত্তরের চোখ

মূল পাতা

বাংলাদেশ

তারাগঞ্জে মোবাইল কোর্টে ৪ অবৈধ দোকান উচ্ছেদ জরিমানা ৫৪ হাজার টাকা

রংপুরের তারাগঞ্জ উপজেলায় মোবাইল কোর্টের অভিযানে পাঁচটি মামলায় ৫৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় ডাঙ্গীরহাট স্কুল ও কলেজের রাস্তা-সংলগ্ন প্রাচীর ঘেঁষে গড়ে ওঠা চারটি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।

রোববার (১৮ অক্টোবর) উপজেলার হাড়িয়ারকুটি ইউনিয়নের ডাঙ্গীরহাট বাজার ও হাতিবান্ধা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫-এর ৫ ধারার উপধারা (৪) অনুযায়ী চারজন ব্যবসায়ীকে মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া হাতিবান্ধা এলাকায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় মো. মোস্তাকিন (৩৮) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন তারাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

তারাগঞ্জে মোবাইল কোর্টে ৪ অবৈধ দোকান উচ্ছেদ জরিমানা ৫৪ হাজার টাকা
0:00 0:00
1.0x
উত্তরের চোখ

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

তারাগঞ্জে মোবাইল কোর্টে ৪ অবৈধ দোকান উচ্ছেদ জরিমানা ৫৪ হাজার টাকা

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

রংপুরের তারাগঞ্জ উপজেলায় মোবাইল কোর্টের অভিযানে পাঁচটি মামলায় ৫৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় ডাঙ্গীরহাট স্কুল ও কলেজের রাস্তা-সংলগ্ন প্রাচীর ঘেঁষে গড়ে ওঠা চারটি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।

রোববার (১৮ অক্টোবর) উপজেলার হাড়িয়ারকুটি ইউনিয়নের ডাঙ্গীরহাট বাজার ও হাতিবান্ধা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫-এর ৫ ধারার উপধারা (৪) অনুযায়ী চারজন ব্যবসায়ীকে মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া হাতিবান্ধা এলাকায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় মো. মোস্তাকিন (৩৮) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন তারাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা।

উত্তরের চোখ

সম্পাদক: বাদশাহ ওসমানী 
প্রকাশক: মো: জসিম উদ্দিন

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত উত্তরের চোখ