প্রিন্ট এর তারিখ : ১৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬
তারাগঞ্জে মোবাইল কোর্টে ৪ অবৈধ দোকান উচ্ছেদ জরিমানা ৫৪ হাজার টাকা
আব্দুল্লাহিল শাহীন, তারাগঞ্জ, রংপুর ||
রংপুরের তারাগঞ্জ উপজেলায় মোবাইল কোর্টের অভিযানে পাঁচটি মামলায় ৫৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় ডাঙ্গীরহাট স্কুল ও কলেজের রাস্তা-সংলগ্ন প্রাচীর ঘেঁষে গড়ে ওঠা চারটি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।রোববার (১৮ অক্টোবর) উপজেলার হাড়িয়ারকুটি ইউনিয়নের ডাঙ্গীরহাট বাজার ও হাতিবান্ধা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫-এর ৫ ধারার উপধারা (৪) অনুযায়ী চারজন ব্যবসায়ীকে মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া হাতিবান্ধা এলাকায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় মো. মোস্তাকিন (৩৮) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন তারাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা।
সম্পাদক ও প্রকাশক: মো: জসিম উদ্দিন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত উত্তরের চোখ