শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
উত্তরের চোখ

মূল পাতা

সারাদেশ

বাউফলে ৬০টি গভীর নলকূপ হস্তান্তর করলেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ

পটুয়াখালীর বাউফলে নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মন্দির ও হাটবাজারে ৬০টি গভীর নলকূপ হস্তান্তর করেছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার বগা আবাসিক এলাকায় আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয় ও গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলের প্রতিনিধিদের কাছে এসব নলকূপ হস্তান্তর করা হয়।

এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেন, নিরাপদ সুপেয় পানি মানুষের মৌলিক চাহিদা। শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মন্দির ও হাটবাজারে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে। এসব স্থানে নিরাপদ পানির ব্যবস্থা না থাকলে শিক্ষার্থী, শিক্ষক, মুসল্লি, ভক্ত, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। মানুষের এই প্রয়োজন বিবেচনায় নিয়েই ৬০টি গভীর নলকূপ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এসব নলকূপের মাধ্যমে শিক্ষার্থীরা বিদ্যালয়ে, ধর্মপ্রাণ মানুষ উপাসনালয়ে এবং ব্যবসায়ী ও ক্রেতারা হাটবাজারে সহজেই বিশুদ্ধ পানি পান করতে পারবেন। নিরাপদ পানির অভাবে যেন কাউকে দুর্ভোগে পড়তে না হয়, সে লক্ষ্যেই জনসেবামূলক এ উদ্যোগ নেওয়া হয়েছে। নলকূপগুলো যথাযথভাবে ব্যবহার ও রক্ষণাবেক্ষণ করা হলে দীর্ঘদিন সাধারণ মানুষের পানির চাহিদা পূরণে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বাউফল উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, বগা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা শহিদুল ইসলাম, বগা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মো. মুজাহিদুল ইসলামসহ উপজেলা জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

বাউফলে ৬০টি গভীর নলকূপ হস্তান্তর করলেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ
0:00 0:00
1.0x
উত্তরের চোখ

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

বাউফলে ৬০টি গভীর নলকূপ হস্তান্তর করলেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

পটুয়াখালীর বাউফলে নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মন্দির ও হাটবাজারে ৬০টি গভীর নলকূপ হস্তান্তর করেছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার বগা আবাসিক এলাকায় আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয় ও গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলের প্রতিনিধিদের কাছে এসব নলকূপ হস্তান্তর করা হয়।

এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেন, নিরাপদ সুপেয় পানি মানুষের মৌলিক চাহিদা। শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মন্দির ও হাটবাজারে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে। এসব স্থানে নিরাপদ পানির ব্যবস্থা না থাকলে শিক্ষার্থী, শিক্ষক, মুসল্লি, ভক্ত, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। মানুষের এই প্রয়োজন বিবেচনায় নিয়েই ৬০টি গভীর নলকূপ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এসব নলকূপের মাধ্যমে শিক্ষার্থীরা বিদ্যালয়ে, ধর্মপ্রাণ মানুষ উপাসনালয়ে এবং ব্যবসায়ী ও ক্রেতারা হাটবাজারে সহজেই বিশুদ্ধ পানি পান করতে পারবেন। নিরাপদ পানির অভাবে যেন কাউকে দুর্ভোগে পড়তে না হয়, সে লক্ষ্যেই জনসেবামূলক এ উদ্যোগ নেওয়া হয়েছে। নলকূপগুলো যথাযথভাবে ব্যবহার ও রক্ষণাবেক্ষণ করা হলে দীর্ঘদিন সাধারণ মানুষের পানির চাহিদা পূরণে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বাউফল উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, বগা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা শহিদুল ইসলাম, বগা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মো. মুজাহিদুল ইসলামসহ উপজেলা জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উত্তরের চোখ

সম্পাদক: বাদশাহ ওসমানী 
প্রকাশক: মো: জসিম উদ্দিন

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত উত্তরের চোখ