শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
উত্তরের চোখ

মূল পাতা

সারাদেশ

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান

গোপালগঞ্জের তিন সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

রাজধানী ঢাকায় পুলিশের বিশেষ অভিযানে গোপালগঞ্জ সদর উপজেলার তিন সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাদের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মতিঝিল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এম মনির আহমেদ (ননী), গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শরীফ আমিনুল হক লাচ্চু এবং জালালাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম সুপারুল আলম (টিকে)।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গোপালগঞ্জের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে রাজধানীর মতিঝিল এলাকায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি তাদের গোপালগঞ্জে নিয়ে আসার প্রক্রিয়াও চলমান রয়েছে। এ ঘটনায় গোপালগঞ্জের রাজনৈতিক ও স্থানীয় মহলে আলোচনা সৃষ্টি হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গোপালগঞ্জের তিন সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
0:00 0:00
1.0x
উত্তরের চোখ

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জের তিন সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

রাজধানী ঢাকায় পুলিশের বিশেষ অভিযানে গোপালগঞ্জ সদর উপজেলার তিন সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাদের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মতিঝিল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এম মনির আহমেদ (ননী), গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শরীফ আমিনুল হক লাচ্চু এবং জালালাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম সুপারুল আলম (টিকে)।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গোপালগঞ্জের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে রাজধানীর মতিঝিল এলাকায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি তাদের গোপালগঞ্জে নিয়ে আসার প্রক্রিয়াও চলমান রয়েছে। এ ঘটনায় গোপালগঞ্জের রাজনৈতিক ও স্থানীয় মহলে আলোচনা সৃষ্টি হয়েছে।

উত্তরের চোখ

সম্পাদক: বাদশাহ ওসমানী 
প্রকাশক: মো: জসিম উদ্দিন

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত উত্তরের চোখ