শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
উত্তরের চোখ

মূল পাতা

সারাদেশ

তারাগঞ্জে অবৈধভাবে মজুদ ১১৭ বস্তা সার উদ্ধার, ব্যবসায়ীকে জরিমানা

রংপুরের তারাগঞ্জে অবৈধভাবে মজুদ করা ১১৭ বস্তা সার উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

 বৃহস্পতিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার কুর্শা ইউনিয়নের থানাপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব সার উদ্ধার করা হয়। এ ঘটনায় কনক কুমার দত্ত নামে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১১টা ৫৫ মিনিটে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোনাব্বর হোসেনের উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানে ৬০ বস্তা এমওপি, ৩০ বস্তা ডিএপি, ১৫ বস্তা ইউরিয়া এবং ১২ বস্তা মরকক সার উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব সারের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২৭ হাজার ৯৫০ টাকা। এর মধ্যে এমওপি সারের মূল্য ৬০ হাজার টাকা, ডিএপি ৩১ হাজার ৫০০ টাকা, ইউরিয়া ২০ হাজার ২৫০ টাকা এবং মরকক সার ১৬ হাজার ২০০ টাকা।

অবৈধভাবে সার মজুদের দায়ে কুর্শা বাজারের থানাপাড়া এলাকার মৃত কৃষ্ণ কুমার দত্তের ছেলে কনক কুমার দত্তকে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২(১) ধারা অনুযায়ী ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। জরিমানা অনাদায়ে তাঁকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

উদ্ধার করা সার সরকারি গুদামে জমা দেওয়ার জন্য উপসহকারী কৃষি কর্মকর্তা আমিনুল ইসলামকে নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোনাব্বর হোসেন বলেন, ‘কৃষকদের জন্য বরাদ্দকৃত সার অবৈধভাবে মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা বেশি দামে বিক্রির কোনো সুযোগ নেই। সরকারি সার ব্যবস্থাপনা নীতিমালা লঙ্ঘন করে কেউ অবৈধভাবে সার মজুদ করলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

কৃষকদের জন্য বরাদ্দ করা সার যাতে নির্ধারিত পদ্ধতিতে সরবরাহ করা হয় এবং তাঁরা ন্যায্যমূল্যে সার পান, তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ অভিযান পরিচালনা করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

তারাগঞ্জে অবৈধভাবে মজুদ ১১৭ বস্তা সার উদ্ধার, ব্যবসায়ীকে জরিমানা
0:00 0:00
1.0x
উত্তরের চোখ

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

তারাগঞ্জে অবৈধভাবে মজুদ ১১৭ বস্তা সার উদ্ধার, ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

রংপুরের তারাগঞ্জে অবৈধভাবে মজুদ করা ১১৭ বস্তা সার উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

 বৃহস্পতিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার কুর্শা ইউনিয়নের থানাপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব সার উদ্ধার করা হয়। এ ঘটনায় কনক কুমার দত্ত নামে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১১টা ৫৫ মিনিটে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোনাব্বর হোসেনের উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানে ৬০ বস্তা এমওপি, ৩০ বস্তা ডিএপি, ১৫ বস্তা ইউরিয়া এবং ১২ বস্তা মরকক সার উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব সারের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২৭ হাজার ৯৫০ টাকা। এর মধ্যে এমওপি সারের মূল্য ৬০ হাজার টাকা, ডিএপি ৩১ হাজার ৫০০ টাকা, ইউরিয়া ২০ হাজার ২৫০ টাকা এবং মরকক সার ১৬ হাজার ২০০ টাকা।

অবৈধভাবে সার মজুদের দায়ে কুর্শা বাজারের থানাপাড়া এলাকার মৃত কৃষ্ণ কুমার দত্তের ছেলে কনক কুমার দত্তকে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২(১) ধারা অনুযায়ী ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। জরিমানা অনাদায়ে তাঁকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

উদ্ধার করা সার সরকারি গুদামে জমা দেওয়ার জন্য উপসহকারী কৃষি কর্মকর্তা আমিনুল ইসলামকে নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোনাব্বর হোসেন বলেন, ‘কৃষকদের জন্য বরাদ্দকৃত সার অবৈধভাবে মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা বেশি দামে বিক্রির কোনো সুযোগ নেই। সরকারি সার ব্যবস্থাপনা নীতিমালা লঙ্ঘন করে কেউ অবৈধভাবে সার মজুদ করলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

কৃষকদের জন্য বরাদ্দ করা সার যাতে নির্ধারিত পদ্ধতিতে সরবরাহ করা হয় এবং তাঁরা ন্যায্যমূল্যে সার পান, তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ অভিযান পরিচালনা করা হয়েছে।

উত্তরের চোখ

সম্পাদক: বাদশাহ ওসমানী 
প্রকাশক: মো: জসিম উদ্দিন

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত উত্তরের চোখ