বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
উত্তরের চোখ

মূল পাতা

সারাদেশ

প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময়, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে নিলেন মিড-ডে মিলের খোঁজখবর

বাহুবলে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

হবিগঞ্জের বাহুবল উপজেলায় প্রাথমিক শিক্ষার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

মতবিনিময় সভায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সার্বিক পরিবেশ ও শিক্ষার্থীদের সুযোগ-সুবিধাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

পরে দুপুর ১টায় তিনি উপজেলার বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন। পাশাপাশি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে সেসব প্রশ্নের উত্তর দেয়। এ সময় শিক্ষার্থীদের জন্য পরিচালিত মিড-ডে মিল কার্যক্রমের খোঁজখবর নেন প্রতিমন্ত্রী।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ, বিভাগীয় শিক্ষা কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা, বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়সহ প্রশাসন ও শিক্ষা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

বাহুবলে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
0:00 0:00
1.0x
উত্তরের চোখ

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

বাহুবলে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

হবিগঞ্জের বাহুবল উপজেলায় প্রাথমিক শিক্ষার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

মতবিনিময় সভায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সার্বিক পরিবেশ ও শিক্ষার্থীদের সুযোগ-সুবিধাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

পরে দুপুর ১টায় তিনি উপজেলার বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন। পাশাপাশি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে সেসব প্রশ্নের উত্তর দেয়। এ সময় শিক্ষার্থীদের জন্য পরিচালিত মিড-ডে মিল কার্যক্রমের খোঁজখবর নেন প্রতিমন্ত্রী।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ, বিভাগীয় শিক্ষা কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা, বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়সহ প্রশাসন ও শিক্ষা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

উত্তরের চোখ

সম্পাদক: বাদশাহ ওসমানী 
প্রকাশক: মো: জসিম উদ্দিন

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত উত্তরের চোখ