বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
উত্তরের চোখ

মূল পাতা

সারাদেশ

দিনাজপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ ৫ জন আটক

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমান মাদকসহ ৫ মাদকসেবককে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট,  ভারতীয় মদ, বিক্রয় নিষিদ্ধ সিরাপ ও নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে সংবাদপত্রে পাঠানো দিনাজপুর ৪২ বিজিবির এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি)  বিভিন্ন বিওপির সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।অভিযানে বিরল উপজেলার সীমান্তবর্তী পঁচাপাড়া এলাকায় মাদক সেবনরত অবস্থায় পাঁচজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক সেবনের সরঞ্জাম ও পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, বিরল উপজেলার বেতুড়া গ্রামের লাইচু (২৭), পঁচাপাড়া গ্রামের সাখাওয়াত (২৮), বিরল গ্রামের ওমর ফারুক (৩৫), বেতুড়া গ্রামের মাজেদুর রহমান (৩২) এবং গোপালপুর গ্রামের জাফরুল ইসলাম (২৩)। পরে আটক ব্যক্তিদের উদ্ধার করা মাদকদ্রব্য ও অন্যান্য মালামালসহ বিরল থানায় হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে, একই রাতে এনায়েতপুর, চাপসার ও চান্দেরহাট বিওপির সদস্যরা পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব অভিযানে দিনাজপুরের বিরল, হরিপুর ও পীরগঞ্জের সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ১৮ বোতল ভারতীয় মদ, ৪০৮ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ ও ৯৪০ পিস নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করে।

উদ্ধার করা মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ৮৬ হাজার ৭০০ টাকা।দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং পরিবার ও সমাজের স্থিতিশীলতাকেও বিপন্ন করে। সীমান্ত দিয়ে মাদকের অনুপ্রবেশ এবং সীমান্তবর্তী এলাকায় মাদক সংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে বিজিবির অবস্থান আপসহীন। মাদকমুক্ত সমাজ গঠন ও সীমান্ত সুরক্ষায় ভবিষ্যতেও  এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দিনাজপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ ৫ জন আটক
0:00 0:00
1.0x
উত্তরের চোখ

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

দিনাজপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ ৫ জন আটক

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমান মাদকসহ ৫ মাদকসেবককে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট,  ভারতীয় মদ, বিক্রয় নিষিদ্ধ সিরাপ ও নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে সংবাদপত্রে পাঠানো দিনাজপুর ৪২ বিজিবির এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি)  বিভিন্ন বিওপির সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।অভিযানে বিরল উপজেলার সীমান্তবর্তী পঁচাপাড়া এলাকায় মাদক সেবনরত অবস্থায় পাঁচজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক সেবনের সরঞ্জাম ও পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, বিরল উপজেলার বেতুড়া গ্রামের লাইচু (২৭), পঁচাপাড়া গ্রামের সাখাওয়াত (২৮), বিরল গ্রামের ওমর ফারুক (৩৫), বেতুড়া গ্রামের মাজেদুর রহমান (৩২) এবং গোপালপুর গ্রামের জাফরুল ইসলাম (২৩)। পরে আটক ব্যক্তিদের উদ্ধার করা মাদকদ্রব্য ও অন্যান্য মালামালসহ বিরল থানায় হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে, একই রাতে এনায়েতপুর, চাপসার ও চান্দেরহাট বিওপির সদস্যরা পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব অভিযানে দিনাজপুরের বিরল, হরিপুর ও পীরগঞ্জের সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ১৮ বোতল ভারতীয় মদ, ৪০৮ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ ও ৯৪০ পিস নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করে।

উদ্ধার করা মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ৮৬ হাজার ৭০০ টাকা।দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং পরিবার ও সমাজের স্থিতিশীলতাকেও বিপন্ন করে। সীমান্ত দিয়ে মাদকের অনুপ্রবেশ এবং সীমান্তবর্তী এলাকায় মাদক সংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে বিজিবির অবস্থান আপসহীন। মাদকমুক্ত সমাজ গঠন ও সীমান্ত সুরক্ষায় ভবিষ্যতেও  এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উত্তরের চোখ

সম্পাদক: বাদশাহ ওসমানী 
প্রকাশক: মো: জসিম উদ্দিন

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত উত্তরের চোখ