বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
উত্তরের চোখ

মূল পাতা

রাজনীতি

নবাবগঞ্জে

নাশকতার মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের তিন কর্মী গ্রেফতার

দিনাজপুরের নবাবগঞ্জে নাশকতার মামলায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের তিন সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার বিনোদনগর ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গ্রামের শাহী ইমরান (২৩), জগন্নাথপুর গ্রামের মো. নুরে আলম সিদ্দিক (২০) এবং একই গ্রামের মো. মাহাদি হাসান (২০)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ আগস্ট রাত ৯টার দিকে উপজেলার বিনোদনগর ইউনিয়নের পাহাড়পুর এলাকায় পাঠানগঞ্জ-ডাংশেরহাট পাকা সড়কে সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের নির্দেশে কয়েকজন সমবেত হন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় শেখ হাসিনার ফাঁসির রায় প্রত্যাহারের দাবিতে মশালমিছিলের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। তাঁদের কাছে পশুকুড়াল, লোহার রড, সামুরাই, হকিস্টিক ও বাঁশের লাঠিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল বলেও এজাহারে উল্লেখ করা হয়।

পুলিশ জানায়, খবর পেয়ে রাত সোয়া ১০টার দিকে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মশালমিছিলে অংশ নিতে আসা ব্যক্তিরা সেখান থেকে পালিয়ে যান। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্তের ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কুদ্দুস আগামীর সময় কে জানান, নিষিদ্ধ ছাত্রলীগের তিন কর্মীকে সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের দিনাজপুর আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নাশকতার মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের তিন কর্মী গ্রেফতার
0:00 0:00
1.0x
উত্তরের চোখ

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

নাশকতার মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের তিন কর্মী গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

দিনাজপুরের নবাবগঞ্জে নাশকতার মামলায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের তিন সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার বিনোদনগর ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গ্রামের শাহী ইমরান (২৩), জগন্নাথপুর গ্রামের মো. নুরে আলম সিদ্দিক (২০) এবং একই গ্রামের মো. মাহাদি হাসান (২০)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ আগস্ট রাত ৯টার দিকে উপজেলার বিনোদনগর ইউনিয়নের পাহাড়পুর এলাকায় পাঠানগঞ্জ-ডাংশেরহাট পাকা সড়কে সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের নির্দেশে কয়েকজন সমবেত হন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় শেখ হাসিনার ফাঁসির রায় প্রত্যাহারের দাবিতে মশালমিছিলের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। তাঁদের কাছে পশুকুড়াল, লোহার রড, সামুরাই, হকিস্টিক ও বাঁশের লাঠিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল বলেও এজাহারে উল্লেখ করা হয়।

পুলিশ জানায়, খবর পেয়ে রাত সোয়া ১০টার দিকে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মশালমিছিলে অংশ নিতে আসা ব্যক্তিরা সেখান থেকে পালিয়ে যান। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্তের ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কুদ্দুস আগামীর সময় কে জানান, নিষিদ্ধ ছাত্রলীগের তিন কর্মীকে সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের দিনাজপুর আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

উত্তরের চোখ

সম্পাদক: বাদশাহ ওসমানী 
প্রকাশক: মো: জসিম উদ্দিন

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত উত্তরের চোখ