জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুর জেলা ইউনিটের উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নবেম্বর ২০২৬) সকাল ১১টায় জাতীয়তাবাদী ফোরাম জেলা আইনজীবী ফোরাম দিনাজপুর জেলা ইউনিটের উদ্যোগে জেলা আইনজীবী সমিতির সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে আদালত এলাকার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
র্যালি শেষে জেলা আইনজীবী সমিতির সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আইনজীবী ফোরাম জেলা ইউনিটের এ্যাড. মোঃ আব্দুল হালিমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জিপি এ্যাড. মোল্লা মোঃ সাখাওয়াত হোসেন, ফোরাম নেতা এ্যাড. মোঃ খয়রাত আলী, এ্যাড. আনিসুর রহমান চৌধুরী, এ্যাড. মোঃ আইনুল হক, এ্যাড. মোঃ মাহফুজ আলী প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার অনুসারীরা বাংলাদেশের অর্থ সম্পদ লুট করে পালিয়ে গেছে। পলাতক শেখ হাসিনার দোসরদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা। সব শেষে দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে মুনাজাত করা হয়।
সোমবার, ০২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

মতামত