সংসদে খোলা বাজারে সার বিক্রির দাবি উত্থাপন করবেন বলে জানিয়েছেন ঠাকুরগাঁও-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমিন। একই সঙ্গে শপথ গ্রহণের পরপরই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনার উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
শনিবার বিকেলে ঠাকুরগাঁওয়ের ভূল্লী কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে ভূল্লী বিএনপি আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নির্বাচনে বিজয়ের প্রতিক্রিয়া জানিয়ে মির্জা ফয়সল আমিন বলেন, “এই জয় শুধু বিএনপির একার জয় নয়, এই জয় শুধু আমার জয় নয়। এই বিজয় আপনাদের, তৃণমূলের নেতাকর্মীদের। আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে একটি আধুনিক ঠাকুরগাঁও গড়ে তুলতে চাই।”
তিনি আরও বলেন, এলাকার কৃষকদের সারপ্রাপ্তি সহজ করতে সংসদে খোলা বাজারে সার বিক্রির বিষয়টি তুলে ধরবেন। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে শপথ গ্রহণের পরই মাদকবিরোধী অভিযান শুরু করার উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ, সাংগঠনিক সম্পাদক জাফুরুল্লাহ, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ ভূল্লী উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।অনুষ্ঠানে নেতাকর্মীরা নবনির্বাচিত সংসদ সদস্যকে শুভেচ্ছা জানান এবং এলাকার উন্নয়ন ও জনকল্যাণে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
সোমবার, ০২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

মতামত