দেশের ১৩টি সিটি করপোরেশনে ব্যাটারিচালিত অটোরিকশার নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল সোমবার (২ নভেম্বর ২০২৬)। নিবন্ধনের জন্য ৮ থেকে ১০ হাজার টাকা ফি নির্ধারণ করা হয়েছে।
একটি জাতীয় পরিচয়পত্রে সর্বোচ্চ পাঁচটি অটোরিকশার মালিক হওয়া যাবে। অটোরিকশায় চারজনের বেশি যাত্রী বহন করা যাবে না। সর্বোচ্চ গতিসীমা হবে ঘণ্টায় ২৫ কিলোমিটার। এছাড়া ঢাকা শহরে আট ধরনের রঙের রিকশা চালানোর সুপারিশের বিধান রেখে ই-রিকশা নীতিমালা জারি করেছে সরকার।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগ ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২৬’ জারি করে। প্রজ্ঞাপন অনুযায়ী, বিধিমালাটি অবিলম্বে কার্যকর হবে এবং দেশের সব সিটি করপোরেশন এলাকায় চলাচলকারী ই-রিকশার ক্ষেত্রে প্রযোজ্য হবে।
নতুন বিধিমালায় ই-রিকশার নিবন্ধনের মেয়াদ পাঁচ বছর নির্ধারণ করা হয়েছে। তবে নির্ধারিত নিয়ম অনুযায়ী নিবন্ধন নবায়ন করতে হবে। নিবন্ধনের জন্য আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র, সত্যায়িত ছবি, ফি জমার রসিদ এবং ফিটনেস সার্টিফিকেট জমা দিতে হবে।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, বর্তমানে চলাচল করা ব্যাটারিচালিত অটোরিকশা বাতিল করা হবে না। এসব যানবাহনের নকশায় প্রয়োজনীয় পরিবর্তন এনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সনদ নিতে হবে।
তিনি আরও জানান, পর্যায়ক্রমে ই-রিকশা নীতিমালার বিধিবিধান বাস্তবায়ন করা হবে। এ নিয়ে আতঙ্ক সৃষ্টি করে কেউ যাতে রাজনৈতিক ফায়দা লুটতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান প্রতিমন্ত্রী।
রোববার, ০১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

মতামত