দক্ষতা ও প্রশিক্ষণের মাধ্যমে যুবসমাজকে কর্মমুখী করে গড়ে তোলার আহ্বানের মধ্য দিয়ে রংপুরের তারাগঞ্জে জাতীয় যুবদিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’।
রোববার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর ও হলরুমে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল ১০টায় যুব সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে যুবকদের অংশগ্রহণে র্যালি বের করা হয়। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভা শেষে যুবকদের মধ্যে ঋণের চেক ও গাছের চারা বিতরণ করা হয়। এ ছাড়া যুব সংগঠনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেন। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদুন নবীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান শিপু, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি কাজী শামসুল হুদা এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাহমুদুল হাসান।
সভাপতির বক্তব্যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহমুদুন নবী বলেন, যুবসমাজ দেশের সবচেয়ে বড় শক্তি ও সম্ভাবনার উৎস। এই শক্তিকে কাজে লাগাতে হলে তরুণদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। যুবকদের আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করতে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও ঋণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি বলেন, বেকারত্ব দূরীকরণে যুবকদের এসব সুযোগ কাজে লাগিয়ে নিজেদের কর্মসংস্থান তৈরিতে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থেকে সমাজ ও দেশের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, যুব সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
রোববার, ০১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

মতামত