শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
উত্তরের চোখ

মূল পাতা

সারাদেশ

নবাবগঞ্জে ছাত্র অধিকার পরিষদের কমিটির সভাপতি ইয়াসিন,সম্পাদক রাজ্জাক

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ১৭ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে ইয়াসিন শাহ আরাফাতকে সভাপতি এবং মো. আবদুর রাজ্জাককে সাধারণ সম্পাদক করা হয়েছে। আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ দিনাজপুর জেলা শাখার পক্ষ থেকে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। জেলা শাখার সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

অনুমোদিত কমিটিতে সহসভাপতি হিসেবে রয়েছেন মো. মফিজুল ইসলাম ও শ্রী রোমেন সরকার। যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে মো. বদরুজ্জামানকে। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. রিমন মিয়া এবং সহসাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম।

এ ছাড়া দপ্তর সম্পাদক মো. আরাফাত শিশির, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মাসুম বিল্লাহ মুন্না, অর্থ সম্পাদক মো. সাবির হাসান এবং শিক্ষা ও গবেষণা সম্পাদক হয়েছেন মো. রাশেদ ইসলাম।

আগামী এক বছরের জন্য অনুমোদিত এ কমিটির মাধ্যমে নবাবগঞ্জ উপজেলায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নবাবগঞ্জে ছাত্র অধিকার পরিষদের কমিটির সভাপতি ইয়াসিন,সম্পাদক রাজ্জাক
0:00 0:00
1.0x
উত্তরের চোখ

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

নবাবগঞ্জে ছাত্র অধিকার পরিষদের কমিটির সভাপতি ইয়াসিন,সম্পাদক রাজ্জাক

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ১৭ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে ইয়াসিন শাহ আরাফাতকে সভাপতি এবং মো. আবদুর রাজ্জাককে সাধারণ সম্পাদক করা হয়েছে। আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ দিনাজপুর জেলা শাখার পক্ষ থেকে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। জেলা শাখার সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

অনুমোদিত কমিটিতে সহসভাপতি হিসেবে রয়েছেন মো. মফিজুল ইসলাম ও শ্রী রোমেন সরকার। যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে মো. বদরুজ্জামানকে। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. রিমন মিয়া এবং সহসাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম।

এ ছাড়া দপ্তর সম্পাদক মো. আরাফাত শিশির, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মাসুম বিল্লাহ মুন্না, অর্থ সম্পাদক মো. সাবির হাসান এবং শিক্ষা ও গবেষণা সম্পাদক হয়েছেন মো. রাশেদ ইসলাম।

আগামী এক বছরের জন্য অনুমোদিত এ কমিটির মাধ্যমে নবাবগঞ্জ উপজেলায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

উত্তরের চোখ

সম্পাদক: বাদশাহ ওসমানী 
প্রকাশক: মো: জসিম উদ্দিন

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত উত্তরের চোখ