শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
উত্তরের চোখ

মূল পাতা

রাজনীতি

ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত: রাশেদ খান

জামায়াতে ইসলামী ক্ষমতায় যাওয়ার লক্ষ্যে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। শুক্রবার ঝিনাইদহ পুরাতন ডিসি কোর্ট মসজিদে জুমার নামাজ আদায় শেষে স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময়কালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি অভিযোগ করে বলেন, আগে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকতে ভারতকে তোষণ করত। এখন জামায়াতও একই পথে হাঁটছে। দলটির শীর্ষ নেতারা ভারতের গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে গোপনে বৈঠক করছেন ।  

জামায়াতে ইসলামীর ৩১ অক্টোবরের লংমার্চ প্রসঙ্গে রাশেদ খান বলেন, খুলনা বিভাগের সাধারণ মানুষের মধ্যে এ কর্মসূচি নিয়ে কোনো আগ্রহ নেই। এ অঞ্চলের মানুষ জামায়াতের এই কর্মসূচি প্রত্যাখ্যান করবে। 

খুলনা বিভাগকে অতীতে একটি বিশেষ রাজনৈতিক দলের ঘাঁটি হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, সময় বদলেছে। খুলনার মানুষ এখন কোনো ধরনের রাজনৈতিক অপকৌশল মেনে নেবে না।

লংমার্চের কর্মসূচিতে গোপালগঞ্জে কোনো পথসভা না রাখায় জামায়াতের রাজনৈতিক অবস্থান ও সাহস নিয়েও প্রশ্ন তোলেন তিনি। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গোপালগঞ্জমুখী লংমার্চের প্রসঙ্গ টেনে রাশেদ খান বলেন, ওই কর্মসূচিতে হামলার পর সেনাবাহিনী তাদের উদ্ধার করেছিল। তাহলে জামায়াত কেন গোপালগঞ্জে যাচ্ছে না, সেই প্রশ্নও তোলেন তিনি।

এ সময় ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে জামায়াতের পরাজয় নিয়েও সমালোচনা করেন রাশেদ খান।

বিমানবাহিনীর সাবেক এক কর্মকর্তার রহস্যজনক মৃত্যু নিয়েও উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী। ওই মৃত্যুর ঘটনায় আওয়ামী লীগসংশ্লিষ্ট মহলে উচ্ছ্বাস দেখা গেছে বলে অভিযোগ করে তিনি। তিনি বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবিও জানান তিনি।

এ সময় ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক শাহেদ আহমেদ এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জামায়াতে ইসলামী প্রধানমন্ত্রী রাশেদ খান রাজনীতি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত: রাশেদ খান
0:00 0:00
1.0x
উত্তরের চোখ

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত: রাশেদ খান

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

জামায়াতে ইসলামী ক্ষমতায় যাওয়ার লক্ষ্যে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। শুক্রবার ঝিনাইদহ পুরাতন ডিসি কোর্ট মসজিদে জুমার নামাজ আদায় শেষে স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময়কালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি অভিযোগ করে বলেন, আগে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকতে ভারতকে তোষণ করত। এখন জামায়াতও একই পথে হাঁটছে। দলটির শীর্ষ নেতারা ভারতের গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে গোপনে বৈঠক করছেন ।  

জামায়াতে ইসলামীর ৩১ অক্টোবরের লংমার্চ প্রসঙ্গে রাশেদ খান বলেন, খুলনা বিভাগের সাধারণ মানুষের মধ্যে এ কর্মসূচি নিয়ে কোনো আগ্রহ নেই। এ অঞ্চলের মানুষ জামায়াতের এই কর্মসূচি প্রত্যাখ্যান করবে। 

খুলনা বিভাগকে অতীতে একটি বিশেষ রাজনৈতিক দলের ঘাঁটি হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, সময় বদলেছে। খুলনার মানুষ এখন কোনো ধরনের রাজনৈতিক অপকৌশল মেনে নেবে না।

লংমার্চের কর্মসূচিতে গোপালগঞ্জে কোনো পথসভা না রাখায় জামায়াতের রাজনৈতিক অবস্থান ও সাহস নিয়েও প্রশ্ন তোলেন তিনি। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গোপালগঞ্জমুখী লংমার্চের প্রসঙ্গ টেনে রাশেদ খান বলেন, ওই কর্মসূচিতে হামলার পর সেনাবাহিনী তাদের উদ্ধার করেছিল। তাহলে জামায়াত কেন গোপালগঞ্জে যাচ্ছে না, সেই প্রশ্নও তোলেন তিনি।

এ সময় ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে জামায়াতের পরাজয় নিয়েও সমালোচনা করেন রাশেদ খান।

বিমানবাহিনীর সাবেক এক কর্মকর্তার রহস্যজনক মৃত্যু নিয়েও উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী। ওই মৃত্যুর ঘটনায় আওয়ামী লীগসংশ্লিষ্ট মহলে উচ্ছ্বাস দেখা গেছে বলে অভিযোগ করে তিনি। তিনি বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবিও জানান তিনি।

এ সময় ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক শাহেদ আহমেদ এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উত্তরের চোখ

সম্পাদক: বাদশাহ ওসমানী 
প্রকাশক: মো: জসিম উদ্দিন

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত উত্তরের চোখ