বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
উত্তরের চোখ

মূল পাতা

রাজনীতি

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন

নিরঙ্কুশ জয়ের ব্যাপারে ‘শতভাগ’ আশাবাদী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীন

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের উপনির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) সকালে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘তিনবার বললাম, শতভাগ।’

এর আগে সকাল পৌনে ৯টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেন মির্জা ফয়সল আমীন। ভোটকেন্দ্রে যাওয়ার আগে তিনি সকালে পিতা-মাতার কবর জিয়ারত করেন এবং তাঁদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন।

ভোট দেওয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির এই প্রার্থী বলেন, ‘আমি নিজের ভোট প্রদান করেছি। মাত্রই ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচনের ফলাফল নিয়ে আমাদের প্রত্যাশা তো অবশ্যই বিজয়। ইনশা আল্লাহ, আমরা নিরঙ্কুশ জয় লাভ করব।’

ভোটের সামগ্রিক পরিবেশ ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তিনি বাসা থেকে সরাসরি নিজের কেন্দ্রে ভোট দিতে এসেছেন। তাই তাৎক্ষণিকভাবে গোটা আসনের সার্বিক পরিবেশ নিয়ে মন্তব্য করা সমীচীন হবে না। তবে তিনি আশা প্রকাশ করেন, সারাদিন ভোটগ্রহণ উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশেই অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে কোনো ধরনের শঙ্কা কাজ করছে কি না—এমন প্রশ্নে তিনি স্পষ্ট জানান, তাঁর মধ্যে কোনো ধরনের শঙ্কা নেই।

নির্বাচনী আসনের মোট ১৮৫টি কেন্দ্রের মধ্যে ১১৫টিকে প্রশাসনের পক্ষ থেকে ‘অধিক গুরুত্বপূর্ণ’ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করার বিষয়ে জানতে চাওয়া হলে মির্জা ফয়সল আমীন বলেন, এ বিষয়ে সুনির্দিষ্ট ব্যাখ্যা প্রশাসনই দিতে পারবে। প্রার্থী হিসেবে তাঁর কাছে এলাকার প্রতিটি নাগরিকই ভোটার এবং সবাই নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে ভোট দিতে আগ্রহী। প্রশাসন যদি কোনো কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ মনে করে থাকে, তবে সেই অনুযায়ী তারা প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেবে।

এদিকে সকাল থেকেই ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করছেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, নির্বাচন কর্মকর্তা এবং বিভিন্ন বাহিনীর দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তারা। কেন্দ্রগুলো পরিদর্শন শেষে তাঁরা সাংবাদিকদের ব্রিফ করে জানান, ভোটাররা যাতে নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য পুরো নির্বাচনী এলাকায় কঠোর নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নিরঙ্কুশ জয়ের ব্যাপারে ‘শতভাগ’ আশাবাদী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীন
0:00 0:00
1.0x
উত্তরের চোখ

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

নিরঙ্কুশ জয়ের ব্যাপারে ‘শতভাগ’ আশাবাদী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীন

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের উপনির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) সকালে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘তিনবার বললাম, শতভাগ।’

এর আগে সকাল পৌনে ৯টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেন মির্জা ফয়সল আমীন। ভোটকেন্দ্রে যাওয়ার আগে তিনি সকালে পিতা-মাতার কবর জিয়ারত করেন এবং তাঁদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন।

ভোট দেওয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির এই প্রার্থী বলেন, ‘আমি নিজের ভোট প্রদান করেছি। মাত্রই ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচনের ফলাফল নিয়ে আমাদের প্রত্যাশা তো অবশ্যই বিজয়। ইনশা আল্লাহ, আমরা নিরঙ্কুশ জয় লাভ করব।’

ভোটের সামগ্রিক পরিবেশ ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তিনি বাসা থেকে সরাসরি নিজের কেন্দ্রে ভোট দিতে এসেছেন। তাই তাৎক্ষণিকভাবে গোটা আসনের সার্বিক পরিবেশ নিয়ে মন্তব্য করা সমীচীন হবে না। তবে তিনি আশা প্রকাশ করেন, সারাদিন ভোটগ্রহণ উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশেই অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে কোনো ধরনের শঙ্কা কাজ করছে কি না—এমন প্রশ্নে তিনি স্পষ্ট জানান, তাঁর মধ্যে কোনো ধরনের শঙ্কা নেই।

নির্বাচনী আসনের মোট ১৮৫টি কেন্দ্রের মধ্যে ১১৫টিকে প্রশাসনের পক্ষ থেকে ‘অধিক গুরুত্বপূর্ণ’ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করার বিষয়ে জানতে চাওয়া হলে মির্জা ফয়সল আমীন বলেন, এ বিষয়ে সুনির্দিষ্ট ব্যাখ্যা প্রশাসনই দিতে পারবে। প্রার্থী হিসেবে তাঁর কাছে এলাকার প্রতিটি নাগরিকই ভোটার এবং সবাই নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে ভোট দিতে আগ্রহী। প্রশাসন যদি কোনো কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ মনে করে থাকে, তবে সেই অনুযায়ী তারা প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেবে।

এদিকে সকাল থেকেই ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করছেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, নির্বাচন কর্মকর্তা এবং বিভিন্ন বাহিনীর দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তারা। কেন্দ্রগুলো পরিদর্শন শেষে তাঁরা সাংবাদিকদের ব্রিফ করে জানান, ভোটাররা যাতে নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য পুরো নির্বাচনী এলাকায় কঠোর নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে।

উত্তরের চোখ

সম্পাদক: বাদশাহ ওসমানী 
প্রকাশক: মো: জসিম উদ্দিন

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত উত্তরের চোখ