দিনাজপুরের নবাবগঞ্জে নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি এবং প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নমূলক কর্মকাণ্ডে কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে দুই দিনব্যাপী নেতৃত্ব উন্নয়নবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে
বুধবার (২৮ অক্টোবর) দিনব্যাপী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষণ হলরুমে ‘সমান আওয়াজ’ প্রকল্পের আয়োজনে এবং খ্রিষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি)-এর বাস্তবায়নে এ প্রশিক্ষণ হয়।
প্রকল্পের এরিয়া ম্যানেজার মাহফুজা নাজমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। এ ছাড়া ফুলবাড়ী উপজেলার এরিয়া ম্যানেজার মারিয়া পর্নবসহ বিভিন্ন ইউনিয়নের সিএসও সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও সচেতন ব্যক্তিরা অংশ নেন।
প্রশিক্ষণে নেতৃত্বের বিকাশ, দায়িত্ব ও করণীয়, প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা এবং স্থানীয় পর্যায়ে উন্নয়নমূলক কার্যক্রমে কার্যকর ভূমিকা রাখার বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে যোগাযোগ, সমন্বয় এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

মতামত