বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
উত্তরের চোখ

মূল পাতা

সারাদেশ

বাকেরগঞ্জে জমি দখলের চেষ্টা ও গাছ কাটার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বরিশালের বাকেরগঞ্জে জমি দখলের চেষ্টা, গাছ কেটে নেওয়া, বসতঘরের দরজা-জানালার ক্ষতিসাধন ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার এবং নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলার গারুড়িয়া ইউনিয়নের দেউলী গ্রামের মো. মিজানুর রহমান (৩৫)।

অভিযোগে অভিযুক্ত হিসেবে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তাঁরা হলেন—আলী আকবর মুন্সী (৫৫), আবু তাহের মুন্সী (৪০), আনোয়ার মুন্সী (৪৫), বাশার মুন্সী (৪৮), আবু কাদের মুন্সী (৪৩), মো. ফারহান (২২) ও ফাহাদ মুন্সী (২০)। অভিযোগপত্রে তাঁদের একই এলাকার বাসিন্দা বলে উল্লেখ করা হয়েছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মিজানুর রহমানের বসতঘরের দক্ষিণ পাশের জমি নিয়ে অভিযুক্তদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। অভিযোগকারীর দাবি, এ বিরোধের জেরে অভিযুক্তরা ওই জমিতে অনধিকার প্রবেশ করে দখলের চেষ্টা করছেন এবং জমিতে থাকা বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিয়ে যাচ্ছেন।

অভিযোগে বলা হয়, গত ২১ অক্টোবর ২০২৬ তারিখ বেলা আনুমানিক ১১টার দিকে অভিযুক্তরা তাঁর বসতঘরের পাশের জমিতে প্রবেশ করে গাছ কেটে আনুমানিক ২০ হাজার টাকার ক্ষতিসাধন করেন। এ সময় বাধা দিতে গেলে তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগ করেন মিজানুর রহমান।

এ ছাড়া বসতঘরের দরজা ও জানালার ক্ষতিসাধন, আরও গাছ কেটে নেওয়া এবং পরিবারের সদস্যদের ক্ষয়ক্ষতির হুমকি দেওয়ার অভিযোগও করেছেন তিনি। এসব ঘটনায় তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে দাবি করেন অভিযোগকারী।

মিজানুর রহমান জানান, ঘটনার পর তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। পরে স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করেও প্রতিকার না পেয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

তবে অভিযুক্তরা গাছ কাটার বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরে বলেন, “আমরা জমির সামান্য ছোট ছোট আগাছা গাছ কেটে নতুন করে গাছ লাগিয়েছি।”

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন মিজানুর রহমান।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আদিল হোসেন বলেন, “এ বিষয়ে আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।”

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

বাকেরগঞ্জে জমি দখলের চেষ্টা ও গাছ কাটার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
0:00 0:00
1.0x
উত্তরের চোখ

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

বাকেরগঞ্জে জমি দখলের চেষ্টা ও গাছ কাটার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

বরিশালের বাকেরগঞ্জে জমি দখলের চেষ্টা, গাছ কেটে নেওয়া, বসতঘরের দরজা-জানালার ক্ষতিসাধন ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার এবং নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলার গারুড়িয়া ইউনিয়নের দেউলী গ্রামের মো. মিজানুর রহমান (৩৫)।

অভিযোগে অভিযুক্ত হিসেবে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তাঁরা হলেন—আলী আকবর মুন্সী (৫৫), আবু তাহের মুন্সী (৪০), আনোয়ার মুন্সী (৪৫), বাশার মুন্সী (৪৮), আবু কাদের মুন্সী (৪৩), মো. ফারহান (২২) ও ফাহাদ মুন্সী (২০)। অভিযোগপত্রে তাঁদের একই এলাকার বাসিন্দা বলে উল্লেখ করা হয়েছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মিজানুর রহমানের বসতঘরের দক্ষিণ পাশের জমি নিয়ে অভিযুক্তদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। অভিযোগকারীর দাবি, এ বিরোধের জেরে অভিযুক্তরা ওই জমিতে অনধিকার প্রবেশ করে দখলের চেষ্টা করছেন এবং জমিতে থাকা বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিয়ে যাচ্ছেন।

অভিযোগে বলা হয়, গত ২১ অক্টোবর ২০২৬ তারিখ বেলা আনুমানিক ১১টার দিকে অভিযুক্তরা তাঁর বসতঘরের পাশের জমিতে প্রবেশ করে গাছ কেটে আনুমানিক ২০ হাজার টাকার ক্ষতিসাধন করেন। এ সময় বাধা দিতে গেলে তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগ করেন মিজানুর রহমান।

এ ছাড়া বসতঘরের দরজা ও জানালার ক্ষতিসাধন, আরও গাছ কেটে নেওয়া এবং পরিবারের সদস্যদের ক্ষয়ক্ষতির হুমকি দেওয়ার অভিযোগও করেছেন তিনি। এসব ঘটনায় তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে দাবি করেন অভিযোগকারী।

মিজানুর রহমান জানান, ঘটনার পর তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। পরে স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করেও প্রতিকার না পেয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

তবে অভিযুক্তরা গাছ কাটার বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরে বলেন, “আমরা জমির সামান্য ছোট ছোট আগাছা গাছ কেটে নতুন করে গাছ লাগিয়েছি।”

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন মিজানুর রহমান।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আদিল হোসেন বলেন, “এ বিষয়ে আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।”

উত্তরের চোখ

সম্পাদক: বাদশাহ ওসমানী 
প্রকাশক: মো: জসিম উদ্দিন

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত উত্তরের চোখ