সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (ইউসিসিএ) ব্যবস্থাপনা কমিটির নির্বাচন-২০২৬ উপলক্ষে বিশেষ সাধারণ সভার মাধ্যমে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় বেলকুচি উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষণ হলরুমে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), বেলকুচির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের জাতীয় সংসদ সদস্য আমিরুল ইসলাম খান।
নির্বাচন-২০২৬ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল খালেক।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মণ্ডল, জেলা বিএনপির সদস্য গোলাম আজম, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সভায় নবগঠিত ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনিরুল ইসলাম মনি এবং সহসভাপতি হিসেবে সেরাজুল ইসলামের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সমবায় কার্যক্রম গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের আর্থসামাজিক অবস্থার পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সমবায় সমিতির কার্যক্রমকে আরও গতিশীল ও জনকল্যাণমুখী করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। স্বচ্ছতা, জবাবদিহি ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমিতির সদস্যদের স্বার্থ রক্ষায় নতুন ব্যবস্থাপনা কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ সাধারণ সভায় ব্যবস্থাপনা কমিটির ফলাফল ঘোষণা করা হয়। এর মধ্য দিয়ে বেলকুচি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের পরবর্তী কার্যক্রম পরিচালনায় নতুন ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব পালনের বিষয়টি সামনে আসে।
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

মতামত