Writing
যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমেই তরুণদের সুস্থ ও সুন্দর জীবনের পথে ফিরিয়ে আনা সম্ভব। আগামী দিনে শ্রীপুর ইউনিয়নকে মাদক ও সন্ত্রাসমুক্ত একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে—এমন প্রত্যাশার কথা জানিয়েছেন জামায়াত নেতা মোহাম্মদ মনির হোসাইন মজুমদার।
গতকাল (শনিবার) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খেঁয়াইশ রাস্তা-সংলগ্ন খেলার মাঠে অনুষ্ঠিত এ খেলাকে কেন্দ্র করে হাজারো দর্শকের উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
প্রধান অতিথি মোহাম্মদ মনির হোসাইন মজুমদার কুমিল্লা মহানগর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক প্রচার সম্পাদক। বক্তব্যের শুরুতে তিনি টুর্নামেন্ট আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। ‘মাদককে না বলুন, খেলাকে হ্যাঁ বলুন’—এ স্লোগানকে বাস্তবে রূপ দিতে এমন উদ্যোগ গ্রহণ করায় তিনি আয়োজক সংগঠনের প্রশংসা করেন। একই সঙ্গে ফাইনালে অংশ নেওয়া দুই দলের খেলোয়াড়দের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জানান।
মনির হোসাইন মজুমদার বলেন, “বর্তমানে আমাদের যুবসমাজের একটি বড় অংশ মাদকের ভয়াবহ ছোবলে ধীরে ধীরে নিজেদের জীবন নষ্ট করছে। এ পরিস্থিতি থেকে তরুণদের ফিরিয়ে আনতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। খেলাধুলার মাধ্যমেই যুবসমাজকে মাদকের অন্ধকার থেকে ফিরিয়ে আনা সম্ভব। ইনশা আল্লাহ, আমি আগেও যুবকদের পাশে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও এ সংগঠনের সব কার্যক্রমে সার্বিক সহযোগিতা করব। আমাদের লক্ষ্য, আগামী দিনে শ্রীপুর ইউনিয়ন হবে মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত একটি আদর্শ ইউনিয়ন।”
খিরনশাল ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক এবং যশপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার নবগঠিত কমিটির সভাপতি মাওলানা আবু ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আলহাজ আবদুর রশিদ, শ্রীপুর ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি মোহাম্মদ ইকবাল হোসাইন এবং ধর্মপুর নাজিম আলী কলেজের শিক্ষক ও খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের সহসভাপতি আবদুল্লাহ আল মানছুর।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা এরশাদ রানা ও সাধারণ সম্পাদক আবু সাঈদ। এ ছাড়া উপস্থিত ছিলেন খেঁয়াইশ নূরানী তালিমুসসুন্নাহ মাদ্রাসা ও এতিমখানার সহকারী প্রধান শিক্ষক মো. আবু সালেহ জাফরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় খেঁয়াইশ সূর্য তরুণ যুব সংঘ ও বনান মান্দারিয়া ইয়াং স্টার বয়েজ ক্লাব। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা শেষে বিজয়ী হয় খেঁয়াইশ সূর্য তরুণ যুব সংঘ। খেলা শেষে আমন্ত্রিত অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
আয়োজকদের দাবি, স্থানীয় যুবসমাজের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং মাদকের প্রভাব থেকে তরুণদের দূরে রাখতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখা হবে।
রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

মতামত