রোববার, ১৮ অক্টোবর ২০২৬
উত্তরের চোখ

মূল পাতা

বাংলাদেশ

পূজা কমিটিগুলো পেল প্রায় ১০ লাখ টাকা

বেলকুচিতে অসহায় নারীদের ১০ হাজার টাকা করে অনুদান বিতরণ

 মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় দুঃস্থ ও অসহায় নারীদের মধ্যে নগদ অর্থ অনুদান বিতরণ করা হয়েছে। প্রত্যেক নারীকে ১০ হাজার টাকা করে এ অনুদান দেওয়া হয়।

১৮ অক্টোবর সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম উপকারভোগীদের হাতে অনুদানের অর্থ তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার শাহনাজ প্রধান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসনাত জাহানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠান শেষে সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম তাঁর ব্যক্তিগত তহবিল থেকে এ আই ফাউন্ডেশনের পক্ষ থেকে বেলকুচি ও এনায়েতপুর এলাকার ৮৬টি পূজা কমিটিকে প্রায় ১০ লাখ টাকা অনুদান প্রদান করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

বেলকুচিতে অসহায় নারীদের ১০ হাজার টাকা করে অনুদান বিতরণ
0:00 0:00
1.0x
উত্তরের চোখ

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

বেলকুচিতে অসহায় নারীদের ১০ হাজার টাকা করে অনুদান বিতরণ

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

 মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় দুঃস্থ ও অসহায় নারীদের মধ্যে নগদ অর্থ অনুদান বিতরণ করা হয়েছে। প্রত্যেক নারীকে ১০ হাজার টাকা করে এ অনুদান দেওয়া হয়।

১৮ অক্টোবর সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম উপকারভোগীদের হাতে অনুদানের অর্থ তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার শাহনাজ প্রধান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসনাত জাহানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠান শেষে সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম তাঁর ব্যক্তিগত তহবিল থেকে এ আই ফাউন্ডেশনের পক্ষ থেকে বেলকুচি ও এনায়েতপুর এলাকার ৮৬টি পূজা কমিটিকে প্রায় ১০ লাখ টাকা অনুদান প্রদান করেন।

উত্তরের চোখ

সম্পাদক: বাদশাহ ওসমানী 
প্রকাশক: মো: জসিম উদ্দিন

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত উত্তরের চোখ