গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ফারুক খান উচ্চবিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির আহ্বায়ক তারেকুল ইসলাম রাজু ও কমিটির অন্যান্য সদস্যদের ফুল দিয়ে বরণ করে নিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে মুকসুদপুর ফারুক খান উচ্চবিদ্যালয়ের অডিটরিয়ামে নবগঠিত গভর্নিং বডির আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু পরিতোষ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের নবগঠিত গভর্নিং বডির আহ্বায়ক তারেকুল ইসলাম রাজু।
পরিচিতি সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, কৃষিবিষয়ক সম্পাদক মোঃ বাচ্চু শেখ, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান মিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আব্দুল কাইয়ূম মুন্সি, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ওবায়দুর রহমান এবং বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ফরিদ মুন্সি।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ আনোয়ার শেখ, রাঘদী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কবির খান, সদস্যসচিব মোঃ ইলিয়াস ফকির, ইউনিয়ন যুবদল নেতা আমিনুর ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় বক্তারা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার পরিবেশ উন্নত করা এবং অবকাঠামোগত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বিদ্যালয়ের সার্বিক অগ্রগতি নিশ্চিত করতে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন তাঁরা।
বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত করা এবং অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন সভায় উপস্থিত বক্তারা।
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

মতামত