মাদককে না বলে খেলাকে হ্যাঁ’—এই শ্লোগানকে সামনে রেখে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নে ‘রয়েল ফুটবল একাডেমী’র নতুন জার্সি উন্মোচন করা হয়েছে। শুক্রবার বিকেলে শ্রীপুর ইউনিয়নের যশপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই জার্সি উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালঘর বাজার পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ ও ৯নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী আলহাজ্ব হাজী আবু তাহের মোল্লা। তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে মুক্ত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, "বর্তমান সময়ে আমাদের তরুণরা মাদকের নেশায় আসক্ত হয়ে বিপথগামী হচ্ছে। তাদের এই অন্ধকার পথ থেকে ফিরিয়ে এনে মাঠমুখী করতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। খেলাধুলা মানুষের শরীর ও মনকে সতেজ রাখে, যা মাদক থেকে দূরে থাকতে সহায়তা করবে।" তিনি একাডেমীর সদস্যদের এমন গঠনমূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
একাডেমীর খেলোয়াড়দের উৎসাহিত করতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশপুর গ্রামের সর্দার ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ কামাল হোসেন। তিনিও তরুণদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আবু জাফর, মোঃ আলী আক্কাছ, মোঃ জয়নাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রয়েল ফুটবল একাডেমীর টিম ম্যানেজার মোঃ মামুন, অত্র একাডেমীর রেফারি মোঃ অপুসহ একাডেমীর সকল খেলোয়াড় ও শুভাকাঙ্ক্ষীরা। অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ একাত্মতা প্রকাশ করে জানান, খেলোয়াড়দের অনুশীলনে যে কোনো প্রয়োজন বা সংকট দেখা দিলে তারা নিয়মিত যোগাযোগের মাধ্যমে তা সমাধান করবেন।
স্থানীয় ফুলবল প্রেমীরা মনে করছেন, রয়েল ফুটবল একাডেমীর এই উদ্যোগ শ্রীপুর ইউনিয়নে একটি ইতিবাচক ক্রীড়া সংস্কৃতি গড়ে তুলতে বড় ভূমিকা রাখবে।
রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

মতামত