রোববার, ১৮ অক্টোবর ২০২৬
উত্তরের চোখ

মূল পাতা

জাতীয়

বিশ্বমঞ্চে কুরআন তিলাওয়াতে সেরা বাংলাদেশের হাফেজ ইহতেশামুল হক হিরা

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা–২০২৬-এ হিফজুল কুরআন বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের তরুণ হাফেজ ইহতেশামুল হক হিরা। ঢাকার মিরপুর-১-এ অবস্থিত মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর এই কৃতী শিক্ষার্থীর সাফল্যে আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল হয়েছে বাংলাদেশের নাম।

বিশ্বের শতাধিক দেশের প্রতিযোগীর মধ্য থেকে কয়েক ধাপের বাছাই প্রক্রিয়া পেরিয়ে চূড়ান্ত পর্বে জায়গা করে নেন হিরা। পরে ৩৮টি দেশের প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে সবার সেরা হয়ে প্রথম স্থান অর্জন করেন তিনি।

৬ থেকে ১০ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শনিবার (১০ অক্টোবর) বর্ণাঢ্য সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেশটির বিভিন্ন পর্যায়ের রাষ্ট্রীয় দায়িত্বশীল ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মালয়েশিয়ার ধর্মবিষয়ক মন্ত্রী ড. জুলকিফলি হাসান।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনের স্বীকৃতিস্বরূপ হিরা পেয়েছেন ৪০ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত নগদ অর্থ, একটি সম্মাননা ট্রফি, ৫ হাজার রিঙ্গিত মূল্যের ওমরাহ অথবা মুসলিম পর্যটন প্যাকেজ এবং ৩ হাজার রিঙ্গিত মূল্যের একটি স্বর্ণের বার।

এর আগেও মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর একাধিক শিক্ষার্থী আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করে দেশের সুনাম ছড়িয়ে দিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন হাফেজ সালেহ আহমদ তাকরিম, মুয়াজ মাহমুদ, আনাস মাহফুজ ও সা'দ নুর। বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনসহ নানা গৌরবোজ্জ্বল সাফল্য রয়েছে তাঁদের।

মারকাযের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও গুলশান সোসাইটি জামে মসজিদের খতিব মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুম দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেন, মহান আল্লাহ তাআলা যেন হিরাসহ প্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষার্থীকে যোগ্য আলেম, আদর্শ মানুষ ও দ্বীনের একনিষ্ঠ দায়ী হিসেবে কবুল করেন।

হাফেজ ইহতেশামুল হক হিরার এ অর্জন বাংলাদেশের কুরআন শিক্ষার অঙ্গনের জন্য এক আনন্দের সংবাদ। তাঁর এই সাফল্য ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার্থীদের কুরআন হিফজ ও ইসলামী শিক্ষায় আরও অনুপ্রাণিত করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

বাংলাদেশ মালয়েশিয়া হিফজুল কুরআন প্রতিযোগিতা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

বিশ্বমঞ্চে কুরআন তিলাওয়াতে সেরা বাংলাদেশের হাফেজ ইহতেশামুল হক হিরা
0:00 0:00
1.0x
উত্তরের চোখ

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

বিশ্বমঞ্চে কুরআন তিলাওয়াতে সেরা বাংলাদেশের হাফেজ ইহতেশামুল হক হিরা

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা–২০২৬-এ হিফজুল কুরআন বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের তরুণ হাফেজ ইহতেশামুল হক হিরা। ঢাকার মিরপুর-১-এ অবস্থিত মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর এই কৃতী শিক্ষার্থীর সাফল্যে আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল হয়েছে বাংলাদেশের নাম।

বিশ্বের শতাধিক দেশের প্রতিযোগীর মধ্য থেকে কয়েক ধাপের বাছাই প্রক্রিয়া পেরিয়ে চূড়ান্ত পর্বে জায়গা করে নেন হিরা। পরে ৩৮টি দেশের প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে সবার সেরা হয়ে প্রথম স্থান অর্জন করেন তিনি।

৬ থেকে ১০ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শনিবার (১০ অক্টোবর) বর্ণাঢ্য সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেশটির বিভিন্ন পর্যায়ের রাষ্ট্রীয় দায়িত্বশীল ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মালয়েশিয়ার ধর্মবিষয়ক মন্ত্রী ড. জুলকিফলি হাসান।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনের স্বীকৃতিস্বরূপ হিরা পেয়েছেন ৪০ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত নগদ অর্থ, একটি সম্মাননা ট্রফি, ৫ হাজার রিঙ্গিত মূল্যের ওমরাহ অথবা মুসলিম পর্যটন প্যাকেজ এবং ৩ হাজার রিঙ্গিত মূল্যের একটি স্বর্ণের বার।

এর আগেও মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর একাধিক শিক্ষার্থী আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করে দেশের সুনাম ছড়িয়ে দিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন হাফেজ সালেহ আহমদ তাকরিম, মুয়াজ মাহমুদ, আনাস মাহফুজ ও সা'দ নুর। বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনসহ নানা গৌরবোজ্জ্বল সাফল্য রয়েছে তাঁদের।

মারকাযের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও গুলশান সোসাইটি জামে মসজিদের খতিব মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুম দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেন, মহান আল্লাহ তাআলা যেন হিরাসহ প্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষার্থীকে যোগ্য আলেম, আদর্শ মানুষ ও দ্বীনের একনিষ্ঠ দায়ী হিসেবে কবুল করেন।

হাফেজ ইহতেশামুল হক হিরার এ অর্জন বাংলাদেশের কুরআন শিক্ষার অঙ্গনের জন্য এক আনন্দের সংবাদ। তাঁর এই সাফল্য ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার্থীদের কুরআন হিফজ ও ইসলামী শিক্ষায় আরও অনুপ্রাণিত করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

উত্তরের চোখ

সম্পাদক: বাদশাহ ওসমানী 
প্রকাশক: মো: জসিম উদ্দিন

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত উত্তরের চোখ