দিনাজপুর ও রংপুরে পৃথক অভিযান চালিয়ে দুই কেজি গাঁজা ও ১৯৬ বোতল এসকাফ জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। এসব ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দিনাজপুর সদর থানার শেখহাট এলাকার মৃত ইন্দ্রমোহনের মেয়ে সন্ধ্যা রায় ওরফে ঝলকি (৪৬) এবং লালমনিরহাটের কালীগঞ্জ থানার খামারভাতি গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে মো. মনিরুজ্জামান (২৩)।
এসআরবি-১৩-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ১২টা ৫৫ মিনিটে দিনাজপুরের কোতোয়ালি থানার বড়ইল গ্রামে অভিযান চালায় সিপিসি-১, এসআরবি-১৩ দিনাজপুর ক্যাম্পের একটি দল। এ সময় সন্ধ্যা রায় ওরফে ঝলকির বাড়িতে তল্লাশি চালিয়ে শয়নকক্ষের ভেতর থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, একই দিন দুপুর ২টার দিকে রংপুরের গঙ্গাচড়া থানার হাবু তাঁতিপাড়া গ্রামে পৃথক অভিযান পরিচালনা করে এসআরবি-১৩ রংপুর সদর কোম্পানির একটি দল। সেখানে মো. মোখলেছুর রহমানের বাড়ির সামনে সড়কে চেকপোস্ট বসিয়ে একটি মোটরসাইকেলে তল্লাশি চালানো হয়। এ সময় মোটরসাইকেল থেকে ১৯৬ বোতল এসকাফ উদ্ধার করা হয় এবং চালক মো. মনিরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১৩ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে জব্দ করা মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ তাঁদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘বাংলাদেশ আমার অহংকার’ মূলমন্ত্রকে ধারণ করে মাদকের বিরুদ্ধে এসআরবি-১৩-এর অভিযান অব্যাহত রয়েছে। দায়িত্বপূর্ণ এলাকাকে মাদকমুক্ত করতে গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান চলমান থাকবে।
এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী অধিনায়কের পক্ষে স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

মতামত